এক্সপ্লোর

Quasi Moon: শুরু থেকেই ন্যাওটা, একসঙ্গেই ঘোরাফেরা, পৃথিবীর আরও একটি আধা উপগ্রহের হদিশ মিলল

Space Science: 2023 FW13 নামের ওই আধা উপগ্রহটি আসলে গ্রহাণু, মহাজাগতিক প্রস্তরখণ্ড। পৃথিবীর ন্যাওটা বলে সেটিকে আধা উপগ্রহ বলে অভিহিত করছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: একেবারে সৃষ্টির সময় থেকেই পাশাপাশি অবস্থান। গোড়া থেকেই পৃথিবীর ন্যাওটা হয়ে থেকেছে (Space Science)। তবে হদিশ মিলল এতবছর পর। 2023 FW13 নামের পৃথিবীর একটি আধা উপগ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। আদতে সূর্যকেই প্রদক্ষিণ করে ওই আধা উপগ্রহ। কিন্তু পৃথিবীর সঙ্গে সমান্তরাল ভাবে, বছরে একবারই (Quasi Moon)।

2023 FW13 নামের ওই আধা উপগ্রহটি আসলে গ্রহাণু, মহাজাগতিক প্রস্তরখণ্ড। পৃথিবীর ন্যাওটা বলে সেটিকে আধা উপগ্রহ বলে অভিহিত করছেন বিজ্ঞানীরা। পৃথিবীর মতোই বছরে একবার, প্রায় একই সময়ে সূর্যকে প্রক্ষিণ করে সেটি। তবে পৃথিবীর অভিকর্ষ শক্তির তেমন প্রভাব এর উপর নেই। আজ বলে নয়, সৃষ্টির একেবারে সূচনাপর্ব থেকেই সমান্তরাল ভাবে পৃথিবীর পাশে সেটির অবস্থান বলে জানা গিয়েছে (Science News)। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, 2023 FW13 নামের ওই গ্রহাণুটির ব্যাস ৫০ ফুট। পর পর তিনটি বড় SUV গাড়ি দাঁড় করিয়ে রাখলে, যতটা জায়গা দখল করে, ঠিক ততটাই। সূর্যকে প্রদক্ষিণ করার পাশাপাশি 2023 FW13 নামের ওই গ্রহাণুটি পৃথিবীকেও প্রদক্ষিণ করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে তার দূরত্ব প্রায় ১.৪ কোটি কিলোমিটার।

সেই তুলনায় পৃথিবীর উপগ্রহ চাঁদের ব্যাস ৩ হাজার ৪৭৪ কিলোমিটার। পৃথিবীর একেবারে কাছে এসে পড়া অবস্থায়, পৃথিবী থেকে দূরত্ব থাকে প্রায় ৩ লক্ষ ৬৪ হাজার কিলোমিটার প্রায়। এ বছর মার্চ মাসেই প্রথমে নজরে পড়ে 2023 FW13. হাওয়াইয়ের একটি আগ্নেয়গিরির চূড়ায় অবস্থিত Pan-STARRS মানমন্দির থেকে মার্চ মাসে ধরা পরে সেটি। 

আরও পড়ুন: Mars: মঙ্গল থেকে ভেসে আসছে আজব 'সঙ্কেত'! অবশেষে কি সাড়া দিল ভিনগ্রহীরা?

এর পর, হাওয়াইয়ে কানাডা-ফ্রান্স-হাওয়াই টেলিস্কোপ এবং অ্যারিজোনার দু'টি মানমন্দিরে রাখা টেলিস্কোপে ধরা পড়ে 2023 FW13. সৌরজগতে নয়া গ্রহ, উপগ্রহ এবং অন্যা আবিষ্কারকে স্বীকৃতি প্রদান করে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার গত ১ এপ্রিল 2023 FW13-র অস্তিত্বে সিলমোহর দেয়। 

তবে সদ্য আবিষ্কৃত হলেও, খ্রিস্টপূর্ব ১০০ সাল থেকেই 2023 FW13 পৃথিবীর প্রতিবেশী বলে দাবি বিজ্ঞানীদের। ৩৭০০ সাল পর্যন্ত তার অবস্থান পাল্টানোরও কোনও ইঙ্গিত নেই বলে জানিয়েছেন তাঁরা। আবার পৃথিবীর কাছাকাছি অবস্থান হলেও, পৃথিবীর সঙ্গে তার সংঘর্ষের বা প-ৃথিবীর বুকে তার আছড়ে পড়ার সম্ভাবনাও নেই বলে মত বিজ্ঞানীদের।

এত দিন পৃথিবীর একটি মাত্রই আধা উপগ্রহ ছিল, কামোওয়েলেওয়া। ২০১৬ সালে সেটি আবিষ্কৃত হয়। সেটিও পৃথিবীর গা ঘেঁষে সূর্যকে প্রদক্ষিণ করে।  ২০২১ সালে একটি গবেষণায় দাবি করা হয় যে, কামোওয়েলেওয়া আসলে চাঁদেরই বিচ্ছিন্ন অংশ হতে পারে। 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget