এক্সপ্লোর

টি ২০ বিশ্বকাপে এবি ডিভিলিয়ার্সকে দলে ফেরাতে কথা চলছে, জানালেন ডুপ্লেসিস

আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। তার আগে তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাকে কথাবার্তা শুরু হয়েছে বলে জানালেন দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিস।

নয়াদিল্লি: আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। তার আগে তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাকে কথাবার্তা শুরু হয়েছে বলে জানালেন দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। এর আগে দক্ষিণ আফ্রিকার হেড কোচ মার্ক বাউচার বলেছিলেন যে, ডিভিলিয়ার্সকে দলে পেলে তিনি স্বাগত জানাবেন। হেড কোচের এই মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডুপ্লেসিস বলেছেন, দু-তিন মাস ধরেই এ ব্যাপারে কথাবার্তা হচ্ছে। এমজানসি সুপার লিগের ফাইনালে বাউচারের কোচিংয়ে খেলা দল শওয়ানে স্পার্টানকে হারিয়ে জয়ী হয়েছে ডুপ্লেসিসের পার্ল রকস দল। বোলান্ড পার্কে ফাইনালের পর ডুপ্লেসিস বলেছেন, আপাতত তাঁর নজর ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রস্তুতিতে। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে এই সিরিজ শুরু হবে। ডুপ্লেসিস বলেছেন, টেস্ট ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু টি ২০ ক্রিকেটের লড়াইটা অন্য ধরনের। ২০১৭-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডিভিলিয়ার্স। এরপর যদি তিনি অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, তবে তা হবে শুরু মাত্র টি ২০ ক্রিকেটে। ক্রিকেটের সংক্ষিপ্ত তম এই ফরম্যাটের স্পেশ্যালিস্ট হিসেবে গন্য হন তিনি। শওয়ানে স্পার্টানের হয়ে সোমবারের ফাইনালে তিনি হাফসেঞ্চুরি করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে যাবেন তিনি। ডুপ্লেসিস বলেছেন, দেশের বাইরে খুব বেশি থাকার ব্যাপার নয়। পুরোদস্তুর সফর হলে অনেকটা সময় রাস্তায় কাটাতে হয়। টি ২০ বিশ্বকাপও খুব বেশি দূরে নয়। এই মরশুমে টি ২০ আন্তর্জাতিকও খুব বেশি নেই। এ ব্যাপারে কথাবার্তা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ও আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টি ২০ ম্যাচ খেলবে। গত কয়েক সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নাটকীয় পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন ডুপ্লেসিস। প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথ ইন্টিরিম ডিরেক্টর অফ ক্রিকেট নির্বাচিত হয়েছেন। বাউচারকে হেড কোচ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget