এক্সপ্লোর

T20 World Cup: শামি বাদ, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেহরার পছন্দের ভারতীয় স্কোয়াডে চমক

T20 World Cup 2022: হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজাকে রেখেছেন নেহরা। যদিও এই মুহূর্তে অস্ত্রোপচার করেছেন জাডেজা। তিনি আদৌ খেলতে পারবেন কি না টি-টোয়েন্টি বিশ্বকাপে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

নয়াদিল্লি: আগামী মাস থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) মাটিতে বসতে চলেছে এবারের টুর্নামেন্ট। এশিয়া কাপে বোলারদের খারাপ পারফরম্যান্সের পর বিশ্বকাপের জন্য় জাতীয় দলে ঢোকার অন্যতম দাবিদার এখন মহম্মদ শামি। কিন্তু প্রাক্তন ভারতীয় পেসার ও আইপিএলে গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরা তাঁর পছন্দের ভারতীয় স্কোয়াডে রাখলেনই না বাংলার এই তারকা পেসারকে। 

কেমন বাছলেন নেহরা তাঁর ভারতীয় স্কোয়াড?

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে রানে ফিরেছেন কে এল রাহুল। তাই ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে রাহুলকেই দেখতে চাইছেন আশিস নেহরা। তিনি বলেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও অনেক দেরি। কিন্তু আমি কে এল রাহুলকেই ওপেনিংয়ে দেখতে চাই। আশা করি আগামী ৬ ম্যাচে রাহুলের ব্যাটে আরও রান দেখতে পাব।'' তিন নম্বর পজিশনে অবশ্যই বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন এশিয়া কাপ। আন্তর্জাতিক ক্রিকেটে যা বিরাটের ১০২১ দিন পর শতরান। এরপর সূর্যকুমার যাদবকে রেখেছেন প্রাক্তন বাঁহাতি পেসার।

এরপর ৫ ও ৬ নম্বর স্থানে হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজাকে রেখেছেন নেহরা। যদিও এই মুহূর্তে অস্ত্রোপচার করেছেন জাডেজা। তিনি আদৌ খেলতে পারবেন কি না টি-টোয়েন্টি বিশ্বকাপে, তা নিয়ে সন্দেহ রয়েছে। ২ জন স্পিনারকে রেখেছেন নেহরা। তাঁরা হলেন অশ্বিন ও চাহাল। উইকেট কিপার হিসেবে ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক ২ জনকেই রেখেছেন নেহরা। 

পেস বোলিং বিভাগে নেহরার বাছাই ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা ও হর্ষল পটেল। সবাইকে অবাক করে দিয়ে শামিকে দলেই রাখেননি নেহরা। এমনকী দীপক চাহারকেও ভারতীয় স্কোয়াডে রাখেননি নেহরা। 

ফিটনেস পরীক্ষায় পাস

একাধিক রিপোর্ট অনুযায়ী হর্ষল পটেল এবং যশপ্রীত বুমরা, দুই তারকা বোলারই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন এবং ইতিমধ্যেই উভয় তারকাই নিজেদের ফিটনেস পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন। বুমরা জুলাই মাস থেকে পিঠের চোটের জন্য দলের বাইরে ছিলেন। অপরদিকে, হর্ষলের পেশিতে চোট ছিল। এই চোট সারানোর উদ্দেশ্যে বুমরা ও হর্ষল, দুইজনেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেন। পুনর্বাসনের সময়কালে অ্যাকাডেমিতে একসঙ্গে দুইজনের ছবিও বেশ ভাইরাল হয়েছিল।

আরও পড়ুন: ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেতে চলেছেন হর্ষল, বুমরা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget