এক্সপ্লোর

Dipa Karmakar: নির্বাসন কাটিয়ে ফিরেই স্বমহিমায় দীপা, পেলেন এশিয়ান গেমসে নামার ছাড়পত্র

Dipa Karmakar: চলতি মাসের ১০ তারিখই ডোপিং করার দায়ে দীপার ওপর আরোপিত নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে।

কলকাতা: সদ্যই তাঁর নির্বাসন শেষ হয়েছে। আর নির্বাসন কাটিয়ে ফিরেই এশিয়ান গেমসে (Asian Games 2023) নিজের জায়গা পাকা করে ফেললেন ভারতের তারকা জিমন্যাস্ট দীপা কর্মকার (Dipa Karmakar)। কমিটির তরফে আসন্ন এশিয়া গেমসের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, তাতে দীপার নাম রয়েছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে দুইদিনব্যাপী যোগ্যতাঅর্জন পর্বের পরই দল বাছাই করে নেওয়া হল।

অলিম্পিক্সে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসাবে অংশ নেওয়া দীপা দুই দিনের যোগ্যতাঅর্জন পর্বের শেষে মোট ৪৭.০৫ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় শীর্ষে থেকেই এশিয়ান গেমসে নামার ছাড়পত্র পেলেন। এই যোগ্যতা অর্জন পর্বের আগেই নির্বাসন কাটিয়ে ফেরেন দীপা। ১০ জুলাই দীপার নির্বাসন শেষ হয়। তারপরেই ১১ ও ১২ জুলাই যোগ্যতাঅর্জন পর্বে অংশগ্রহণ করেন ২৯ বছর বয়সি দীপা। 

এই বছরের ফেব্রুয়ারিতেই তাঁকে নিষিদ্ধ দ্রব্য হাইজিনামিন ব্যবহারের জন্য নির্বাসিত করে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি। এই উপাদানটি ফুসফুসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। ২০২১ সালের ১১ অক্টোবরে তাঁর সংগ্রহ করা নমুনায় এই নিষিদ্ধ দ্রব্য পাওয়া যায়। শাস্তির সময়কালে ইতিমধ্যেই ১৬ মাসের নির্বাসন কাটিয়ে ফেলায় এ মাসেই তাঁর নির্বাসন শেষ হয়। ২১ মাসের  'বনবাস' কাটিয়ে ফিরেই স্বমহিমায় ভারতের তারকা অ্যাথলিট।

দীপার পাশাপাশি প্রণতি দাস, প্রণতি নায়ক, প্রতিষ্ঠা সামন্ত, মোট এই চারজন মহিলাকে আসন্ন এশিয়ান গেমসের জন্য দলে রাখা হয়েছে। তবে কলকাতার বিদিশা গাইন মূলপর্বে নামার যোগ্যতা অর্জন করতে পারেননি। তাঁকে এশিয়ান কাপের স্কোয়াডে রিজার্ভ খেলোয়াড় হিসাবে রাখা হয়েছে। পুরুষদের দলে যোগেশ্বর সিংহ, রাকেশ পাত্র, তপন মোহান্তী, গৌরব কুমার রয়েছেন। সত্যজিতের এশিয়ান গেমসে অংশগ্রহণ কিন্তু অবশ্য তাঁর ফিটনেসের ওপরই নির্ভরশীল।

তবে সত্যজিতের কোচ অশোক মিশ্র কিন্তু আশাবাদী যে টুর্নামেন্ট শুরুর আগে তারকা জিমন্যাস্ট ফিট হয়ে যাবেন। তিনি বলেন, 'ট্রায়ালে ও ভালই পারফর্ম করেছে,, কিন্তু ভল্টের সময় হাঁটুতে হালকা চোট পায়। তবে আমার মনে হয় দুই সপ্তাহের মধ্যই ও ফিট হয়ে যাবে।' প্রসঙ্গত, আনাস আলি শেখ ও সঈফ তাম্বোলিকে রিজার্ভ হিসাবে স্কোয়াডে রাখা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget