এক্সপ্লোর

বৃষ্টিতে বাংলাদেশের সঙ্গে পরিত্যক্ত ম্যাচ, জয়ের দোরগোড়া থেকে ফিরে এসে বিমর্ষ অস্ট্রেলিয়া

লন্ডন: জয় মুঠোয় চলে এসেছিল। কিন্তু বাদ সাধল বৃষ্টি। অসিদের মুখের গ্রাস কেড়ে নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে দিল বাংলাদেশের সঙ্গে। ফলে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে হলে ১০ তারিখের ইংল্যান্ড ম্যাচ অস্ট্রেলিয়াকে জিততেই হবে। ১৮৩ রান করলে জিতে যায় এই অবস্থায় নেমে ওভালে ১৬ ওভারে ১ উইকেট খুইয়ে ৮৩ রান করে অস্ট্রেলিয়া। এই অবস্থায় ম্যাচ যে অন্যদিকে ঘুরে যেতে পারে তা বোধহয় কট্টর বাংলাদেশি সমর্থকও ভাবেননি। কিন্তু আশীর্বাদ হয়ে নেমে এল বৃষ্টি। আর মাত্র ৪ ওভার খেলা টানতে পারলেই পুরো ২ পয়েন্ট পেত অসিরা, কারণ স্কোরে তারা অনেকটাই এগিয়েছিল বাংলাদেশের থেকে। কিন্তু বৃষ্টি না থামায় পয়েন্ট ভাগাভাগি হয়ে গিয়ে ম্যাচ পরিত্যক্ত হল। অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য এখানেই। ২ তারিখ নিউজিল্যান্ডের সঙ্গে তাদের প্রথম ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয়। অর্থাৎ ২ ম্যাচে তাদের সংগ্রহ ২ পয়েন্ট, টুর্নামেন্টে টিকে থাকতে ইংল্যান্ড ম্যাচ জিততেই হবে। উল্টোদিকে বাংলাদেশ গতকাল হেরে গেলে ছিটকে যেত টুর্নামেন্ট থেকে কিন্তু বৃষ্টির দাক্ষিণ্যে টিকে থাকল তারা। ৪৪.৩ ওভারে মাত্র ১৮২ রান তুলে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায়। মিচেল স্টার্ক ২৯ রানে তুলে নেন ৪ উইকেট। একের পর এক বাংলাদেশি উইকেট পতনের মধ্যে একা কুম্ভ হয়ে লড়ছিলেন তামিম ইকবাল। ১৪৪ বল খেলে ৯৫ রান করেন তিনি। সাকিব আল হাসানের সঙ্গে তাঁর ৬৯ রানের পার্টনারশিপ বাংলাদেশকে কিছুটা হলেও অক্সিজেন দেয়। কিন্তু ৪৩তম ওভারে ৩টি উইকেট তুলে নেন স্টার্ক, ওই ওভারে তামিমকেও আউট করেন তিনি। কার্যত সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় বাংলাদেশের সমস্ত প্রতিরোধ। ম্যাচ বন্ধ হওয়ার সময় অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ৪০ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ২২ রানে ক্রিজে ছিলেন। ১৯ রানে আউট হয়ে যান অ্যারন ফিঞ্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget