এক্সপ্লোর

IND vs WI: রূদ্ধশ্বাস জয় ভারতের, শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন অক্ষর

IND vs WI ODI: ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন বাঁহাতি এই তরুণ অলরাউন্ডার। টেল এন্ডারদের নিয়ে একাই ব্যাট হাতে ৩৫ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেললেন অক্ষর। 

ত্রিনিদাদ: শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করছেন। ভারতীয় দলের জার্সিতে এমনটা বারবার দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে। কিন্তু এবার অক্ষর পটেলের ব্যাটে সেই স্মৃতি ফিরল। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন বাঁহাতি এই তরুণ অলরাউন্ডার। টেল এন্ডারদের নিয়ে একাই ব্যাট হাতে ৩৫ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেললেন অক্ষর (Axar Patel)। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।

২ উইকেটে জয় ভারতের

৩১২ রানের লক্ষ্যমাত্রা। প্রথম ম্যাচে শিখর ধবন ও শুভমন গিলের ব্যাটে সেঞ্চুরি পার্টনারশিপ এসেছিল। এদিন মাত্র ১৩ রান করে ফিরলেন ভারত অধিনায়ক। গিলের ব্যাট থেকে আসে ৪৩ রান। তিন নম্বর নামা শ্রেয়স আইয়ার ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৭১ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। তবে এঁরা ফিরে যাওয়ার পর মাঝে একটু চাপ বেড়েছিল ভারতের। কিন্তু লোয়ার অর্ডারে নেমে ঝোড়ো অর্ধশতরানে ম্যাচে ভারতের জয় নিশ্চিত করেন অক্ষর পটেল। প্রথমে দীপক হুডা (৩৩) ও পরে শার্দুল ঠাকুর, আবেশ খানকে সঙ্গে নিয়ে ভারতের জয় এনে দেন অক্ষর। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন। 

গতকাল ১০ম ব্যাটার হিসাবে ১০০তম ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হোপ। তার চওড়া ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ ৩০০-র গণ্ডি পার করল। নির্ধারিত ৫০ ওভারে তাদের স্কোর ৩১১/৬। শেষমেশ ১১৫ রানে আউট হন হোপ। টিম ইন্ডিয়ার হয়ে এই দিন সফলতম বোলার হলেন শার্দুল ঠাকুর। ৫৪ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন তিনি। অভিষেকে আবেশ খান চূড়ান্ত ব্যর্থ। ছয় ওভারেই ৫৪ রান খরচ করেন তিনি। এই ম্যাচ জিতলেই বিশ্বের প্রথম দল হিসেবে কোনও প্রতিপক্ষকে ১২টি টানা ওয়ান ডে সিরিজে হারানোর বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল।

আরও পড়ুন: ম্যাথিউজের শততম টেস্টের প্রথম দিনে চন্দিমলের দাপট

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget