এক্সপ্লোর

Bengal T20 Challenge: বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন সুদীপের ব্যারাকপুর ব্যাশার্স

Bengal T20 Challenge: ব্যারাকপুর ব্যাশার্সের অধিনায়ক বাংলার তারকা ব্যাটসম্যান সুদীপ চট্টোপাধ্যায় এদিন সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করলেন। 

কলকাতা: বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হল ব্যারাকপুর ব্যাশার্স। ফাইনালের তারা ৫ রানে হারিয়ে দিল কলকাতা হিরোজকে। ব্যারাকপুর ব্যাশার্সের অধিনায়ক বাংলার তারকা ব্যাটসম্যান সুদীপ চট্টোপাধ্যায় এদিন সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করলেন। 

এদিন বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য ফাইনাল ম্যাচের নির্ধারিত ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হয়। ১৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামে সুদীপের দল। ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেন সুদীপ। ৩৫ বলে ৬২ রানের ইনিংস খেলেন বাংলার এই ব্যাটসম্যান। ৪টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। টুর্নামেন্টে এই নিয়ে টানা চতুর্থ অর্ধশতরান হাঁকালেন সুদীপ। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে তরুণ অঙ্কুর পাল টুর্নামেন্টে নিজের প্রথম অর্ধশতরান করেন। তিনি ৬১ রান করেন। ২টি ছক্কা ও ৫টি বাউন্ডারি হাঁকান অঙ্কুর। ২ জনে মিলে বোর্ডে ১১২ রান যোগ করেন। মূলত এই দুজনের ব্যাটিংয়ের ওপর নির্ভর করেই ব্যারাকপুর ব্যাশার্স বোর্ডে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে নেয়। 

জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান বোর্ডে তুলতেই সক্ষম হয় কলকাতা হিরোজ। কর্ণ লাল ৪৯ রানের ইনিংস খেলেন। শুভঙ্কর বল ১২ বলে ঝোড়়ো ২৮ রানের ইনিংস খেলে একটা চেষ্টা করেছিলেন। কিন্তু তা কখনওই যথেষ্ট ছিল না কলকাতা হিরোজের জয়ের জন্য। শেষ ওভারে কলকাতা হিরোজের জন্য ৩০ রান দরকার ছিল। কিন্তু বোর্ডে ২৩ রান যোগ করতে পারে তারা।

টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ও সর্বাধিক উইকেট শিকারি ব্যারাকপুর ব্যাশার্সেরই। টু্র্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন ব্যারাকপুর অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় (৪৭৮ রান)। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়়া টুর্নামেন্টে সর্বাধিক উইকেট পেয়েছেন ব্যারাকপুরের সুজিত কুমার যাদব (১৪ উইকেট)। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নিয়েছিল।

 

 

 

সেরা শিরোনাম

IND A vs NZ A: নিউজ়িল্যান্ড পৌঁছে প্রস্তুতি শুরু, 'এ' দলের হয়ে বেসরকারি টেস্ট খেলবেন জাডেজা, বুমরার
নিউজ়িল্যান্ড পৌঁছে প্রস্তুতি শুরু, 'এ' দলের হয়ে বেসরকারি টেস্ট খেলবেন জাডেজা, বুমরার
IND vs BAN: কাটতে চলেছে জট! অবশেষে বাংলাদেশে জোড়া সিরিজ় খেলতে যাবে ভারত? কবে হবে সেই সফর?
কাটতে চলেছে জট! অবশেষে বাংলাদেশে জোড়া সিরিজ় খেলতে যাবে ভারত? কবে হবে সেই সফর?
Mike Hussey: সিএসকেকে বিদায় জানিয়ে এবার অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন মাইকেল হাসি
সিএসকেকে বিদায় জানিয়ে এবার অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন মাইকেল হাসি
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ

ভিডিও

Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি
TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?
Suvendu Adhikari: CAA-তে আড়াই লক্ষ আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget