এক্সপ্লোর

T20 World Cup 2022: সমালোচকদের একহাত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বুমরার

Jasprit Bumrah: চোটের কারণে এশিয়া কাপে ভারতের হয়ে মাঠে নামতে পারেননি বুমরা। এবার পিঠের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন তিনি।

নয়াদিল্লি: জল্পনাই সত্যি হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। মাসখানেক এশিয়া কাপেও চোটের কারণে খেলতে পারেননি বুমরা। এরপর বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার পরই অনেক অনুরাগীই বুমরার সমালোচনায় মুখর হন। মূলত আইপিএল ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বুমরা গোটা মরসুম খেললেও, ভারতের হয়ে বড় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ফলেই সমালোচনার শিকার হয়েছেন বুমরা।

সমালোচকদের জবাব

সাধারণত ঠান্ডা স্বভাবের বুমরা কোনওসময়ই সমালোচকদের বিরুদ্ধে সুর চড়ান না। তবে এইবার সমালোচনার মুখে পড়ে নিজের সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের একহাত নিলেন বুমরা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে বুমরা এক ছবি শেয়ার করেন। সেই ছবিতে লেখা, 'রাস্তায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করা সব কুকরকে যদি ঢিল মারতে যাওয়া হয়, তাহলে আপনি কখনই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না।' এই পোস্টের মাধ্যমে বুমরা ঠিক কাদের দিকে ইঙ্গিত করছেন, তা বোঝা খুব একটা কঠিন নয়। পরে অবশ্য তিনি নিজের এই স্টোরিটি মুছে দেন।

বুমরার বদলি কে?

বুমরার বদলি হিসাবে ভারতীয় দলে কে সুযোগ পেতে পারেন, সেই বিষয়ে দলের কোচ ও অধিনায়ক ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। কোচ রাহুল দ্রাবিড় বলেন, 'কে বুমরার পরিবর্ত হবে, সেদিকে আমাদের নজর রয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে আমাদের হাতে। শামি অবশ্যই স্ট্যান্ড বাই হিসাবে রয়েছে। তবে দুর্ভাগ্যবশত ও এই সিরিজে খেলতে পারেনি, ও এইঅ সিরিজে খেললে আদর্শ পরিস্থিতি হতো।' দ্রাবিড় যোগ করেছেন, 'এখন ও রয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। কতটা সেরে উঠেছে সেই ব্যাপারে রিপোর্ট পাব। ১৪-১৫ দিন করোনা আক্রান্ত থাকার পর কতটা সুস্থ রয়েছে সেটাও জানতে পারব। রিপোর্ট হাতে পেলে বা ওর নিজের কীরকম লাগছে সেটা জেনে তারপর নির্বাচকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।'        

অন্যদিকে রোহিত বলেছেন, 'আমাদের এমন কাউকে নিতে হবে, যার অস্ট্রেলিয়ায় বল করার অভিজ্ঞতা রয়েছে। যে অভিজ্ঞ। আমি জানি না সেই পরিবর্ত কে হবে। বেশ কয়েকজন রয়েছে পরিকল্পনায়। তবে অস্ট্রেলিয়ায় পৌঁছে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।' তবে এখনও পর্যন্ত কিন্তু বুমরার বদলি হিসাবে বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কারুর নামই ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত. পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।

আরও পড়ুন: জাতীয় দলে ডাক পেয়ে আপ্লুত হলেও, আবেগে ভাসতে নারাজ পতিদার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget