এক্সপ্লোর

করোনাভাইরাস: সৌরভ ফের জানালেন, সূচী মেনেই হবে আইপিএল টুর্নামেন্ট

যদিও বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সোমবার আরও একবার বলেছেন যে, নির্ধারিত সূচী অনুযায়ীই হবে আইপিএল।

নয়াদিল্লি:আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। কিন্তু তার আগেই টুর্নামেন্ট ঘিরে আশঙ্কার মেঘ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কারণে এবার আইপিএল বাতিল হতে পারে। আইপিএলের প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। করোনাভাইরাসের কারণে বিশ্বে বিভিন্ন জায়গায় একাধিক ক্রীড়া টুর্নামেন্ট বাতিল হয়েছে। আইপিএলের ক্ষেত্রেও একই কারণে আশঙ্কার মেঘ দানা বেঁধেছে। যদিও বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সোমবার আরও একবার বলেছেন যে, নির্ধারিত সূচী অনুযায়ীই হবে আইপিএল। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে আশঙ্কা প্রকাশ করে বলেন যে, ভিড়ের কারণে আইপিএল ম্যাচের সময় করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ জন্য তিনি আইপিএল পিছিয়ে দেওয়ার কথাও তিনি বলেছেন। lতিনি বলেন, এ ধরনের ভিড়ের কারণে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা সবসময়ই থাকে। এ ধরনের টুর্নামেন্ট পরেও আয়োজন করা যায়। তাই আইপিএল স্থগিত রাখা যায় কিনা, তা নিয়ে আলোচনা চলছে। এ ব্যাপারে সৌরভ বলেছেন, নির্ধারিত সূচী মেনেই হবে আইপিএল। এই টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে আশ্বস্ত করে তিনি বলেছেন, টুর্নামেন্টের আগে ও চলাকালে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বিসিসিআই সূত্রের বলা হয়, ২৯ মার্চ যখন আইপিএলের প্রথম ম্যাচ খেলা হবে, তখন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রির ওপরে পৌঁছে যাবে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের প্রার্দুর্ভাব কম হতে পারে। সেজন্য করোনাভাইরাসের কারণে আইপিল বাতিল না করা বা করা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া মুশকিল। তবে বোর্ড করোনাভাইরাসজনিত পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে। আইপিএলের সময় পিছিয়ে দেওয়ার ব্যাপারে বোর্ড সূত্রে জানানো হয়েছে যে, আইপিএলের তারিখ এগোনো বা পিছিয়ে দেওয়া খুবই মুশকিলের কাজ। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের ভিত্তিতে আইপিএলের দিণক্ষণ ঘোষণা করা হয়ে থাকে। তাই আইপিএলের দিনক্ষণ পরিবর্তনের কোনও প্রশ্নই ওঠে না। করোনাভাইরাস জনিত পরিস্থিতি আরও খারাপ হলে টুর্নামেন্ট বাতিল করা হতে পারে। আইপিএলের প্রথম ম্যাচ ২৯ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে। ফাইনাল ২৪ মে। চিনে শুরু হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ভারতেও এর প্রভাব পড়েছে। এখনও পর্যন্ত ৩৯ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যদিও এতে কারুর মৃত্যু হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget