এক্সপ্লোর

AUS vs PAK 3rd Test: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ়ের অন্তিম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

David Warner: নিজের ঘরের মাঠ সিডনিতে এই ম্যাচের মাধ্যমেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ডেভিড ওয়ার্নার।

সিডনি: পাকিস্তানকে প্রথম দুই টেস্টে হারিয়ে সিরিজ় ইতিমধ্য়েই নিজেদের নামে করে ফেলেছে অস্ট্রেলিয়া। ৩ জানুয়ারি থেকে নিয়মরক্ষার তৃতীয় টেস্টে (AUS vs PAK 3rd Test) মুখোমুখি হচ্ছে দুই দল। সিডনিতে আয়োজিত সেই ম্যাচের জন্য আজই ১৩ সদস্যের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)।

ঘরের মাঠ সিডনিতেই এই ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ওয়ার্নার। তবে জর্জ বেইলির দাবি সিরিজ় জিতে গেলেও, তৃতীয় টেস্ট ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া দল। সেই লক্ষ্যে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের স্কোয়াডই ধরে রাখল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের প্রধান নির্বাচক বলেন, 'আমরা সিরিজ়ের তিন ম্যাচ জিততেই বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে জাতীয় নির্বাচক কমিটি মেলবোর্নের দলই সিডনিতেও অপরিবর্তিত রাখছে। আমরা ডেভিড ওয়ার্নারের ঘরের মাঠে ওর শেষ টেস্ট ম্যাচে ওর দুরন্ত কেরিয়ারকে সেলিব্রেট করতে আগ্রহী।' 

ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার মতান্তরে তিন ফর্ম্যাটের সেরা ব্যাটারের তকমা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন অজ়ি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলছেন, 'সময়ের সঙ্গে সঙ্গে ওয়ার্নার ক্রিকেট থেকে অবসর নেবে। কিন্তু আমি মনে করি ক্রিকেটের তিন ফর্ম্য়াটে ওয়ার্নার অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ক্রিকেটার হবে সম্ভবত। ওর মত প্লেয়ার পাওয়া খুবই কঠিন হবে। টেস্টে ৪৫ এর ওপর গড় রেখে ব্যাটিং করেছে ও ৭০ এর ওপর স্ট্রাইক রেটে ব্য়াট করেছে ও। অজি ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান রয়েছে ওয়ার্নারের ঝুলিতে।'

একদিকে অস্ট্রেলিয়া সিরিজ়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে আগ্রহী, অপরদিকে পাকিস্তান এই ম্যাচের মাধ্য়মে অজিভূমে নাগাড়ে ১৬ ম্যাচ হারের ধারা থামাতে বদ্ধপরিকর হবে। শান মাসুদরা সেই লক্ষ্যে আদৌ সফল হন কি না, এখন সেটাই দেখার বিষয়।

সিডনি টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ান দল:-

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: স্যান্টনারের ঘূর্ণিতে কুপোকাত বাংলাদেশ, দুরন্ত জয়ে সিরিজ়ে সমতায় ফিরল নিউজ়িল্যান্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget