এক্সপ্লোর

Ranji Trophy: প্রদীপ্তর ৫ উইকেট, প্রথম দিনেই নাগাল্যান্ডের বিরুদ্ধে দাপট বাংলার বোলারদের

Bengal vs Nagaland: এদিন বাংলার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাগাল্যান্ড। কিন্তু দ্রুত উইকেট হারাতে থাকে তারা। প্রথম ১০ ওভারে মাত্র ২১ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারায় নাগাল্যান্ড।

কলকাতা: নাগাল্যান্ডের (Nagaland) বিরুদ্ধে রঞ্জিতে (Ranji Trophy) নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামল বাংলা (Bengal)। প্রথম দিনেই বাংলার বোলারদের দাপট দেখা গেল। নাগাল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন তরুণ বঙ্গ স্পিনার প্রদীপ্ত প্রামানিক (Pradipta Pramanik)। মূলত তাঁর বোলিং দাপটেই দিনের শেষে নাগাল্য়ান্ডের স্কোর ১৬৬/৯। এদিন অভিষেক হল করণ লালের (Karan Lal)। যদিও এদিন ৪ ওভারে ১৩ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি।

এদিন বাংলার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাগাল্যান্ড। কিন্তু দ্রুত উইকেট হারাতে থাকে তারা। প্রথম ১০ ওভারে মাত্র ২১ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারায় নাগাল্যান্ড। টপ অর্ডারের তিনজনের উইকেট হারিয়ে প্রথমে চাপে পড়ে যায় বাংলা। বাংলার হয়ে প্রদীপ্ত ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। অন্য়দিকে ঈশান পোড়েন ১২ রানে ১ উইকেট নেন। শাহবাজ আহমেদ ৫৩ রানের বিনিময়ে ১ উইকেট নেন। নাগাল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন চেতন বিস্ত। তিনি ৬৪ রানের ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে নেই বিরাট, রোহিত?

 শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। আর সেই সিরিজে নাও খেলতে পারে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এখনও পর্যন্ত রোহিতের (Rohit Sharma) আঙুলের চোট সারেনি। দ্বিতীয় ওয়ান ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন। তবে তাদের ২ জনকেই ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে হয়ত। তবে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, চেতন শর্মার (Chetan Sharma) নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী লঙ্কা বাহিনীর বিরুদ্ধে যে স্কোয়াড ঘোষণা করতে চলেছেন, সেখানে বিরাটকে ও রোহিতকে বাদ দিয়েই হয়ত দল সাজাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''বিরাট কোহলি আমাদের বলেছেন যে উনি টি-২০ খেলবেন না। ও একেবারে ওডিআই সিরিজ খেলবে। তবে ঠিক কতদিনের জন্য টি-২০ ক্রিকেট থেকে বিরতি নিচ্ছে তা এখনও পরিষ্কার হয় আমাদের কাছে। কিন্তু ওকে আমরা গুরুত্বপূর্ণ সিরিজের জন্য পরিকল্পনায় রাখছি। রোহিতকে নিয়ে আমরা এখনই কোনও কঠিন সিদ্ধান্ত নিতে চাই না। তাড়াহুড়ো করতে চাই না। ও ফিট হলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ও ব্যাটিং করছে, তবে ঝুঁকি নেব না।''

আরও পড়ুন: শততম টেস্টে অনবদ্য দ্বিশতরান, সমালোচকদের যোগ্য জবাব দিলেন ওয়ার্নার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget