এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: পারথে প্রথম টেস্টে কারা নামবেন মাঠে? ভারতের স্লিপ ফিল্ডিং দেখেই মিলল স্পষ্ট পূর্বাভাস

IND vs AUS 1st Test: প্রথম টেস্টের জন্য রোহিত শর্মা নেই। শুভমন গিলের আঙুল ভাঙায় তিনিও যে এই ম্যাচে খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত।

পারথ: মাত্র দিন তিনেক বাকি। তবে পারথে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে (IND vs AUS 1st Test) ভারতীয় একাদশে কারা খেলবেন, বিশেষত দলে কোন ব্যাটাররা সুযোগ পাবেন, সেই নিয়ে রয়েছে প্রবল প্রশ্নচিহ্ন। সদ্যই বাবা হওয়া রোহিত শর্মা পারথে প্রথম টেস্টে নেই। আন্তঃদলীয় ম্যাচে আঙুল ভাঙা শুভমন গিলকেও যে টিম ইন্ডিয়া পাবে না, তা একপ্রকার কার্যত নিশ্চিত। এই তারকাদের অনুপস্থিতিতে কারা খেলবেন প্রথম টেস্টে? মিলল পূর্বাভাস।

ঘটনাক্রমে রোহিত শর্মা এবং শুভমন গিল, উভয় ক্রিকেটারই স্লিপে ফিল্ডিং করে থাকেন। তাঁদের অনুপস্থিতিতে ভারতীয় দলের ফিল্ডিং সেশনের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখে মনে হচ্ছে সম্ভবত দেবদত্ত পাড়িক্কাল ও ধ্রুব জুরেলকেই পারথে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে। ফিল্ডিংয়ের সময় পাড়িক্কাল, কোহলি, যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলদের স্লিপে ফিল্ডিং করতে দেখা যায়। অপরদিকে, জুরেলকে গালিতে ফিল্ডিং করতে দেখা যায়।

 

পাড়িক্কাল কিন্তু ভারতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না। তবে গিলের চোট পাওয়ার পরেই দেবদত্ত পাড়িক্কালকে দলে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও সরকারিভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি। তবে তিনি ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে পারেন বলেই খবর। দেবদত্ত সম্প্রতি ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে মোটামুটি খারাপ পারফর্ম করেননি। দুই আনঅফিশিয়াল টেস্টে ৩৬, ৮৮, ২৬ ও এক রান করেছেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় খেলায় তিনি অজ়ি পরিবেশের সঙ্গে মানিয়েও নিয়েছেন। সেই কারণেই সম্ভবত পাড়িক্কালকে রেখে দেওয়া হয়েছে।

অপরদিকে, জুরেলও কিন্তু ইন্ডিয়া 'এ'-র হয়ে একটিমাত্র ম্যাচ খেললেও, দুরন্ত হাফসেঞ্চুরিতে নজর কাড়েন। তাই তাঁকে দলে নেওয়া হলে অবাক হওয়ার কিছুই থাকবে। পাশাপাশি এই ফিল্ডিং দেখে যা মনে হল, তাতে সম্ভবত রোহিতের পরিবর্তে ওপেনার হিসাবে কেএল রাহুলকেই সুযোগ দেওয়া হবে। ফলে অভিমন্যু ঈশ্বরণকে হয়তো অপেক্ষাই করতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ব্যাট চললেই গড়বেন গুচ্ছ রেকর্ড, বর্ডার-গাওস্কর ট্রফিতে ইতিহাসের হাতছানি কোহলির সামনে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
Eden Gardens: আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?

ভিডিও

Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget