এক্সপ্লোর

David Warner in Pushpa 2: পুষ্পা টু-তে অভিনয় করছেন ওয়ার্নার? ছবি প্রকাশ্যে আসতেই অস্ট্রেলীয় ক্রিকেটারকে নিয়ে চর্চা

Australia Cricketer Warner: গুঞ্জনের কারণ মেলবোর্নে ওয়ার্নারের কিছু ছবি। যেখানে তারকাকে দেখা যাচ্ছে শ্যুটিং করতে। হাতে রিভলবার। সাদা ট্রাউজার্স। স্লিভ গুটিয়ে পরা প্রিন্টেড ফুলশার্ট। চোখে সানগ্লাস।

মেলবোর্ন: তিনি নিয়মিত ভারতীয় সিনেমা দেখেন। একটা সময় সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হয়ে আইপিএলে খেলেছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন। দক্ষিণী সিনেমার ভক্ত ডেভিড ওয়ার্নারকে প্রায়শই বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নাচতেও দেখা যায়। ডেভিড ওয়ার্নার (David Warner) নিজে সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন।

এবার কি দক্ষিণী সিনেমাতেও নামতে চলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেভিড ওয়ার্নার? 

শনিবার সেই জল্পনাই চলল দিনভর। গুঞ্জনের কারণ মেলবোর্নে ওয়ার্নারের কিছু ছবি। যেখানে বাঁহাতি ব্যাটিং তারকাকে দেখা যাচ্ছে শ্যুটিং করতে। হাতে রিভলবার। সাদা ট্রাউজার্স। স্লিভ গুটিয়ে পরা প্রিন্টেড ফুলশার্ট। চোখে সানগ্লাস। সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়, পুষ্পা টু-য়ে থাকছেন ওয়ার্নার। অভিনয় করবেন অল্লু অর্জুনের সুপারহিট সিনেমার সিক্যুয়েলে।

আরও পড়ুন: চাই না বাচ্চারা আমাকে নকল করুক, বাংলাদেশকে ছারখার করে বলছেন বুমরা

তেলুগু সিনেমার প্রতি ওয়ার্নারের ভালবাসা সর্বজনবিদিত। পুষ্পা সিনেমার জনপ্রিয় গান শ্রীবল্লির তালে নেচে ভক্তদের মন জিতেছেন। এমনকী, আইপিএলে কিংবা ভারতের মাটিতে গত বছর ওয়ান ডে বিশ্বকাপের সময়ও অস্ট্রেলিয়ার ম্যাচ থাকলে মাঠের সাউন্ড সিস্টেমে বেজে উঠত শ্রীবল্লি গান। সঙ্গে সঙ্গে অল্লু অর্জুনের মতো স্টেপ নাচতে শুরু করতেন ওয়ার্নার। গ্যালারিতে উঠত গর্জন। হাততালির ঝড়।
 

ডেভিড ওয়ার্নার কি এবার পুষ্পা টু-তে অভিনয় করছেন? জানার জন্য উৎসুক হয়ে পড়েন ভক্তরা। সম্প্রতি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ওয়ার্নার। তাহলে কি সিনেমায় নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন?

যদিও পরে জানা যায়, রবিনহুড সিনেমায় একটি সংক্ষিপ্ত চরিত্রে অভিনয় করছেন ওয়ার্নার। অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।                               

আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget