এক্সপ্লোর

IND vs ENG 3rd T20I: ফের স্পিন জালে কুপোকাত ইংল্যান্ড, বরুণের পাঁচ উইকেটে ১৭১ রানে আটকে গেলেন বাটলাররা

Varun Chakravarthy: নিজের নির্ধারিত চার ওভারে ২৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী।

রাজকোট: ম্যাচ বদলায়, মাঠ বদলায়, তবুও বদলায় স্পিন-জুজু। ফের একবার ভারতীয় স্পিনারদের জালে ফেঁসে গেলেন ইংল্যান্ডের ব্যাটাররা। রাজকোটে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতেই (IND vs ENG 3rd T20I) ভারতীয় স্পিনাররাই নিলেন সাতটি উইকেট। বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) পাঁচ উইকেটে ২০ ওভারে ১৭১ রান তুলল ইংল্যান্ড।

এই ম্যাচে সকলেরই নজর ছিল একজনের ১৪ মাস পরে প্রত্যাবর্তন ঘটানো মহম্মদ শামির দিকে। ম্যাচে ভারতীয় একাদশে একটাই বদল ঘটানো হয়। অর্শদীপের বদলে একাদশে ফেরেন মহম্মদ শামি। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। নিজের সিদ্ধান্তের স্বপক্ষে তিনি বলেন, 'আমরা প্রথমে বল করব। পিচ বেশ ভালই দেখাচ্ছে। মনে হয় না পরবর্তীতেও তেমন কোনও বদল হবে। রাজকোটের উইকেট তো বরাবরই ভাল। আশা করছি ভাল ম্যাচ হবে।' 

 

অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করতে বেশি সময় নেননি হার্দিক পাণ্ড্য। ম্যাচের দ্বিতীয় ওভারেই তিনি ফিল সল্টকে ফেরান। তবে বেন ডাকেট ও  জস বাটলারের দৌরাত্ম্যে পাওয়ার প্লেতেই ৫২ রান তুলে ফেলে ইংল্যান্ড। দুইজনের অর্ধশতরানের পার্টনারশিপ ভাঙেন বরুণ চক্রবর্তীই। ২৪ রানে ফেরান বাটলারকে। এরপর ভারতীয় স্পিনাররা ইংল্যান্ডের ওপর জাঁকিয়ে বসেন। পরের ওভারেই অর্ধশতরান হাঁকানো বেন ডাকেটকে ফেরান অক্ষর পটেল।

হ্যারি ব্রুক, জেইমি স্মিথ, জেইমি ওভারটনরা কেউই নজর কাড়তে পারেননি। ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন লিয়াম লিভিংস্টোন। তাঁর ২৪ বলে বিধ্বংসী ৪৩ রানের ইনিংসেই ইংল্যান্ড লড়াইয়ে ফেরে। শেষমেশ তাঁকে সাজঘরে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটটি নেন হার্দিক পাণ্ড্য। ১৪৭ রানে নবম উইকেটটি হারায় ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে ভারতীয় দল আশা করছিল ইংল্যান্ডকে ১৫৫ থেকে ১৬০ রানের মধ্যে বেঁধে রাখবে। তবে শেষ উইকেটে জোফ্রা আর্চার ও আদিল রশিদ লড়াকু ইনিংস খেলে ইংল্যান্ডকে বেশ ভাল জায়গাতেই পৌঁছে যায়। স্পিন সহায়ক পিচে ভারতীয় ব্যাটাররা কেমন ব্যাট করেন, এবার সেটাই দেখার। 

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আরও পড়ুন: মাত্রাতিরিক্ত সমালোচনা! গাওস্করের বিরুদ্ধে বোর্ডকে নালিশ রোহিত শর্মার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget