এক্সপ্লোর

IND vs ENG 4th T20I: অনন্য নজিরের হাতছানি অর্শদীপের সামনে, ওয়াংখেড়তে তৈরি হতে পারে একাধিক রেকর্ড

India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের পর ইতিমধ্যেই ৩-১ সিরিজ় নিজেদের নামে করে ফেলেছে ভারতীয় দল।

মুম্বই: আর মাত্র কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ়ের (IND vs ENG) শেষ ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজ় ইতিমধ্যেই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আপাত অর্থে এটা নিয়মরক্ষারই ম্যাচ বটে। তবে এই ম্যাচেও সমর্থকরা নজর রাখবে। কারণ ওয়াংখেড়েতে এই ম্য়াচেই একাধিক ইতিহাসের সাক্ষী হতে পারেন ক্রিকেটপ্রেমীরা।

যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে অর্শদীপ সিংহই (Arshdeepo Singh) তরুণ ভারতীয় ফাস্ট বোলিং  লাইন আপকে নেতৃত্ব দিচ্ছেন। গোটা সিরিজ়ে তাঁর পারফরম্যান্স বেশ প্রশংসিতও হয়েছে। বুমরা, যুজবেন্দ্র চাহালদের পিছনে ফেলে এই সিরিজ়ে আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় দলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গিয়েছেন অর্শদীপ সিংহ। মুম্বইতেও এক অনন্য নজির গড়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। আর মাত্র এক উইকেট নিলেই অর্শদীপ প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি উইকেট নিয়ে ফেলবেন।

অপরদিকে, ওয়াশিংটন সুন্দর ম্যাচ খেলার সুযোগ পেলে এবং দুই উইকেট নিতে পারলে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়বেন। আরেক স্পিনার বরুণ চক্রবর্তী তো গোটা সিরিজ় জুড়ে ইংল্যান্ড ব্যাটারদের নাকানি চোবানি খাইয়েছেন। তিনি ইতিমধ্যেই ১২ উইকেট নিয়েছেন এই সিরিজ়ে। আর এক উইকেট নিতে পারলেই এক দ্বিপাক্ষিক সিরিজ়ে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় হয়ে যাবেন।

ওয়াংখেড়ে সূর্যকুমারের ঘরের মাঠ। এখান থেকেই তাঁর উত্থান। নিজের পরিবার, পরিজনের সামনে প্রথমবার ভারতীয় অধিনায়ক হিসাবে মাঠে নামাটা নিঃসন্দেহে যে কোনও ক্রিকেটারের জন্য গর্বের এবং অবশ্যই আবেগের। তাই আজকের ম্যাচটা সূর্যর জন্য অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উপরন্তু, তাঁর ব্যাটিং ফর্মও আতসকাঁচের তলায়। সিরিজ়ের চার ম্যাচে ভারতীয় অধিনায়কের সংগ্রহ মাত্র ২৬ রান। গত সাত ইনিংসে তাঁর ব্যাট থেকে একটাই অর্ধশতরান নেই। দীর্ঘদিন ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সূর্যর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতগুলি ম্যাচে হাফসেঞ্চুরি না করার ঘটনা এর আগে ঘটেনি। তাঁর দিকে এই ম্যাচে বিশেষ নজর থাকবেই।

ভারতীয় অধিনায়কের সামনেও কৃতিত্ব গড়ার হাতছানি রয়েছে। প্রাক্তন অধিনায়কের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে এই ফর্ম্যাটে আন্তর্জাতিক আঙিনায় ১৫০টি ছক্কা হাঁকানোর মালিক হতে পারেন সূর্যকুমার। তার জন্য আর মাত্র চারটি ছয় মারার প্রয়োজন। দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা আর ৪০ রান করলে এই ফর্ম্যাটে ৩৫০০ রান পূরণ করবেন। ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উডও রেকর্ড গড়তে পারেন। আর দুই উইকেট নিলেই আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৫০ উইকেট হয়ে যাবে তাঁর।  

আরও পড়ুন: লড়াইটা সেই ব্যাট বলের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ গম্ভীর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget