এক্সপ্লোর

Ind vs Eng Test: ইংল্যান্ড সফরের ভারতীয় দলে নাম নেই এই পাঁচ ক্রিকেটারের! বঞ্চনা, নাকি রয়েছে যুক্তিগ্রাহ্য কারণ?

india test squad: শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের ভারতীয় দল বেছে নিলেন সিনিয়র নির্বাচকেরা।

মুম্বই: শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের ভারতীয় দল (india test squad) বেছে নিলেন সিনিয়র নির্বাচকেরা। দুপুর দেড়টা নাগাদ আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়। ঘটনা হচ্ছে, এমন কয়েকজন ক্রিকেটার দলে সুযোগ পেলেন না, যাঁদের টেস্ট দলে দেখা যাবে বলেই মনে করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কারা পেলেন না সুযোগ?

মহম্মদ শামি

তালিকায় প্রথম নামটাই মহম্মদ শামির (Mohammed Shami)। বাংলার পেসারকে দলে রাখা হয়নি। প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, শামি পুরোপুরি ফিট নন। তাঁর শারীরিক পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক নয় বলেও জানিয়েছেন আগরকর। টেস্ট ক্রিকেটের ধকল নেওয়ার মতো জায়গায় শামি নেই, জানিয়েছেন নির্বাচক প্রধান।

হর্ষিত রানা

দলে রাখা হয়নি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা পেসার হর্ষিত রানাকেও। ডানহাতি পেসার কোচ গৌতম গম্ভীরের প্রিয়পাত্র হিসাবেই পরিচিত। অস্ট্রেলিয়া সফরে টেস্টে অভিষেক হয়েছিল হর্ষিতের। পারথে প্রথম টেস্টে দারুণ পারফর্ম করেছিলেন। পরে অবশ্য দাগ কাটতে পারেননি।

শ্রেয়স আইয়ার

অনেকেই ভেবেছিলেন যে, ভারতের টেস্ট দলে থাকবেন শ্রেয়স আইয়ার। কিন্তু ইংল্যান্ড সফরের দলে রাখা হয়নি পঞ্জাব কিংসের অধিনায়ককে। টেস্ট দলে যে শ্রেয়সকে আপাতত ভাবা হচ্ছে না, স্পষ্ট করে দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর।

সরফরাজ খান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন সরফরাজ খান। আগরকরকে এ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, 'আমরা তো ৫০ জনকে নিতে পারি না। ১৮ জনের দলে সকলকে রাখা সম্ভব নয়।' ভারতের হয়ে ৬টি টেস্ট খেলেছেন সরফরাজ। তাঁর নামের পাশে তিনটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি রয়েছে।

অজিঙ্ক রাহানে

অনেকে ভেবেছিলেন, আইপিএলে কেকেআরের হয়ে নজরকাড়া অজিঙ্ক রাহানেকে টেস্ট দলে ফেরানো হবে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের অনুপস্থিতিতে রাহানের অভিজ্ঞতা দলের কাজে লাগতে পারে। তবে রাখা হয়নি রাহানেকেও। নির্বাচকেরা যে আর পিছনের দিকে তাকাতে চান না, স্পষ্ট হয়ে গিয়েছে শনিবারের দল নির্বাচনে।

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক, সহ অধিনায়ক), কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ ও কুলদীপ যাদব।

সেরা শিরোনাম

Glenn Philips Record: ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
NZ vs IND Live: নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
NZ vs IND: কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান

ভিডিও

Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget