এক্সপ্লোর

IND vs NZ 3rd Test: ওয়াংখেড়েতে উঠল পন্থ-ঝড়, সর্বকালীন রেকর্ড গড়লেন ঋষভ, পিছনে ফেললেন ধোনিকে

Rishabh Pant: ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে ৫৯ বলে ৬০ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ।

মুম্বই: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ়েই যেখানে ভারতীয় ব্যাটিং বারংবার প্রশ্নের মুথে পড়েছে, সেখানে ঋষভ পন্থ (Rishabh Pant) কিন্তু প্রমাণ করেছেন তিনি অনন্য। পন্থের প্রতিআক্রমণাত্মক ক্রিকেটেই মাত্র ৩৬ রানে অল আউট হওয়ার পরেও ভারতীয় দল অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখছিল। মুম্বইয়ে তৃতীয় টেস্টে (IND vs NZ 3rd Test) যেখানে স্পিন সহায়ক পিচে যেখানে সিংহভাগ ব্যাটাররা রান করতে হিমশিম খেলেন, সেখানে পন্থ দুরন্ত মেজাজে রীতিমতো কিউয়ি বোলারদের শাসন করলেন।

ম্যাচের দ্বিতীয় দিন শুরু থেকেই আজাজ পটেলের বিরুদ্ধে আগ্রাসী ছন্দে ব্যাটিং করার শুরু করেন। স্পিনের বিরুদ্ধে অনবদ্য ছন্দে দেখায় তাঁকে। পন্থের ফিট মুভমেন্ট ছিল চোখে পড়ার মতো। দেখ দেখতেই মাত্র ৩৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন তিনি। গড়েন সর্বকালীন ইতিহাসও। ভারতীয় হিসাবে লাল বলের ক্রিকেটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এটাই কোনও ব্যাটারের দ্রুততম হাফ সেঞ্চুরি। 

এই নিয়ে নিজের টেস্ট কেরিয়ারে পন্থ ১৯তম বার অর্ধশতরানের গণ্ডি পার করলেন। ভারতের হয়ে মহেন্দ্র সিংহ ধোনি (৩৯) বাদে আর কোনও কিপার ব্যাটার এতবার টেস্টে ৫০-র গণ্ডি পার করার কৃতিত্ব নেই। ফারুখ ইঞ্জিনিয়ারকে পার করে ফেললেন তরুণ কিপার-ব্যাটার। গত ম্যাচে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল পন্থের। এই ম্য়াচেও সেঞ্চুরি হল না। ৫৯ বলে ৬০ রানে আউট হয় সাজঘরে ফিরতে হল তাঁকে। ইশ সোধির বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন তিনি। ডিআরএস চেয়েও লাভের লাভ হয়নি। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।

তবে এই ইনিংসই কিন্তু পন্থকে ভারতীয় কিপার-ব্যাটার হিসাবে আরও একটি রেকর্ড গড়েন। পিছনে ফেললেন ধোনিকে। কী সেই রেকর্ড? টেস্টে শতাধিক স্ট্রাইক রেটে ৫০-র অধিক রান করার তালিকায় ধোনিকে পিছনে ফেললেন পন্থ। এই নিয়ে পঞ্চমবার এই কাণ্ড করলেন পন্থ। ধোনির দখলে চারবার শতাধিক স্ট্রাইক রেটে টেস্টে ৫০-র অধিক রান করার কৃতিত্ব রয়েছে। সেই রেকর্ড পার করলেন তিনি। তবে সর্বকালীন তালিকায় তিনি এক নয়, দুইয়ে রয়েছেন। এই তালিকায় শীর্ষে অ্যাডাম গিলক্রিস্ট। অজ়িং কিংবদন্তি আটবার এই কাণ্ড করেছেন।

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দলগঠন নিয়ে আলোচনায় পন্টিংয়ের মুখে শ্রেয়স, ঋষভের নাম, নিলামে এঁদের জন্য ঝাঁপাবে পাঞ্জাব কিংস? 

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget