এক্সপ্লোর

IND vs SA 2nd Test: নেটে ব্য়াটিং করার সময় কাঁধে চোট! ভারতীয় শিবিরের উদ্বেগ বাড়াচ্ছেন শার্দুল

Indian Cricket Team: সেঞ্চুরিয়নেই ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন চলাকালীন চোট পান শার্দুল ঠাকুর।

সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় (Indian Cricket Team) ব্য়াটিং লাইন আপ। ইনিংসে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এই হারের ফলে রামধনুর দেশে প্রথমবার টেস্ট সিরিজ় জয়ের আশা এবারও অধরাই থেকে গেল ভারতীয় দলের। তবে দুই ম্যাচের লাল বলের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ (IND vs SA 2nd Testr) জিতে অন্তত ড্রয়ের সুযোগ রয়েছে। সেই ম্যাচের জন্য জোরকদমে প্রস্তুতিও চালাচ্ছে ভারতীয় দল। আর সেই প্রস্তুতি চলাকালীনই ঘটল বিপদ।

শার্দুল ঠাকুর (Shardul Thakur) শনিবার, ৩০ ডিসেম্বর ভারতীয় দলের অনুশীলনে বাঁ-কাঁধে চোট পান। তাঁকে কাঁধে আইস ব্যাগ দিয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারকা অলরাউন্ডারের এই চোট স্বভাবতই ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগের সঞ্চার করছে। অবশ্য রিপোর্ট অনুযায়ী শার্দুলের চোট খুব একটা গুরুতর নয়। দলের সঙ্গে যুক্ত এক সূত্র জানান শার্দুল ঠিক আছেন। শোনা যাচ্ছে ভারতীয় দলের মেডিক্যাল স্টাফরা এই চোট নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন এবং চোট সারানোর জন্য তাঁরা শার্দুলের আলাদা কোনও চিকিৎসাও করছেন না। এমনকী শার্দুলকে স্ক্যানেও পাঠানো হয়নি।

হাতে চোট লাগার পরেও শার্দুল ব্যাটিং চালিয়ে যান বলেই জানানো হয়েছে। গোটা বিষয়টি সেঞ্চুরিয়নেই ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন চলাকালীন ঘটে। শার্দুল টিম ম্যানেজমেন্টের একজনের থ্রো ডাউনের বিরুদ্ধে ব্যাটিং করার সময়ই তাঁর কাঁধে লাগে। 

কেপ টাউনে তিন দিনেই প্রথম টেস্ট শেষ হয়ে যাওয়ায়, দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে শনিবার ঐচ্ছ্বিক অনুশীলনের বন্দোবস্ত করা হয়েছিল টিম ম্যানেজমেন্টের তরফে। রবিবারই পরবর্তী টেস্টের ভেন্যু, কেপ টাউনের উদ্দেশে রওনা দেবে ভারতীয় ক্রিকেট দল।

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরকারী ভারতীয় 'এ' দলের ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছে। রিঙ্কু সিংহও রয়েছেন সেই তালিকায়। প্রথম টেস্টে আনঅফিশিয়াল সদস্য হিসেবে ছিলেন রিঙ্কু। রুতুরাজ গায়কোয়াড ও মহম্মদ শামির অনুপস্থিতিতে ফিল্ডিংয়ে দলকে সাহায্য করেছিলেন রিঙ্কু। রিজার্ভ প্লেয়ারদের মধ্যে জাডেজা পুরো ফিট ছিলেন না। উইকেট কিপার ব্যাটার কে এস ভরত শুধু ফিট ছিলেন। মুকেশ কুমার ছাড়া তাই রিঙ্কুকে দলের সঙ্গে রাখা হয়েছিল।

শুক্রবার পর্যন্ত ভারতীয় এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের ম্যাচ খেলছিলেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি সিনিয়র দলের সঙ্গে যোগ দিচ্ছেন। আবেশ খানও দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। জাডেজাও ক্রমে ফিট হয়ে উঠেছেন। কেপটাউন টেস্টের আগেই তিনজন দলের সঙ্গে যোগ দেবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: নেটে রোহিতের কড়া নজরদারিতে মুকেশ, কেপটাউনে কি একাদশে জায়গা মিলবে?

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget