এক্সপ্লোর

India vs South Africa: গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনই রচিত হল অভিনব ইতিহাস

IND vs SA 2nd Test: গুয়াহাটিতে প্রথম দিনশেষে ছয় উইকেটের বিনিময়ে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৪৭ রান।

গুয়াহাটি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টেস্টের প্রথম টেস্টে ইডেনে প্রথম দিন একগুচ্ছ উইকেট পড়েছিল। তবে দ্বিতীয় টেস্টে গুয়াহাটিতে সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা গেল। ম্যাচের শেষ সেশনে চার উইকেট পড়লেও, প্রথম দুই সেশনে পড়ল মাত্র দুই উইকেট। শুধু তাই নয়, প্রোটিয়া ব্য়াটাররা ইতিহাসও গড়লেন।

এই ম্যাচে ভারত নিজেদের একাদশে দুই বল ঘটায় এবং প্রোটিয়া দল এক বদল ঘটিয়ে মাঠে নামে। ভারতের ৩৮তম টেস্ট অধিনায়ক হিসাবে ঋষভ পন্থ টেস্টে টস করতে নামেন। তবে অধিনায়ক নতুন হলেও, টস ভাগ্য একই থাকে। পন্থও টস হারেন। টস হেরে শুরুতে বল হাতে ভারতীয় দল একেবারেই নতুন বলে তেমন প্রভাব ফেলতে পারেন। প্রোটিয়া ওপেনাররা অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন।

এডেন মারক্রাম, রায়ান রিকেলটন, তেম্বা বাভুমা, ট্রিস্টান স্টাবস সকলেই কিন্তু ব্যাট হাতে শুরুটা ভালই করেন। তবে কেউই বড় রান করতে পারেননি।তাঁরা যথাক্রমে ৩৮, ৩৫,  ৪১ ও ৪৯ রানের ইনিংস খেলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার কোনও দলের প্রথম চার ব্যাটারই ৩৫ রানের গণ্ডি পার করেন, কিন্তু কেউই অর্ধশতরান হাঁকাতে পারলেন না। ভারতের ৩০তম টেস্ট ভেন্যুতে প্রথম দিনই এক নতুন ইতিহাস রচিত হল।     

ইডেনে প্রথম টেস্টে ঘূর্ণি পিচ বানিয়ে দক্ষিণ আফ্রিকাকে ফাঁদে ফেলার কৌশল নিয়েছিল ভারত। যে পরিকল্পনা ব্যুমেরাং হয়ে ভারতকেই ঘায়েল করে। আড়াই দিনের মধ্যে টেস্টে হেরে যায় ভারত। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে সিরিজ বাঁচানোর লড়াই ভারতের। ম্যাচ জিতলে, সিরিজ অমীমাংসিত রাখা সম্ভব।    

এদিন ম্যাচের শুরুতেই অবশ্য দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলার সুযোগ পেয়েছিল ভারত। যশপ্রীত বুমরার বলে মাত্র ৪ রানে থাকা এইডেন মারক্রামের ক্যাচ দ্বিতীয় স্লিপে ফেলে দেন কে এল রাহুল।  দক্ষিণ আফ্রিকার স্কোর তখন সবে ১৬ রান। ওপেনিং জুটিতে ৮২ রান যোগ করেন মারক্রাম ও রায়ান রিকেলটন।

চা পানের বিরতির (গুয়াহাটি টেস্টে প্রথমে চা পানের বিরতি হচ্ছে) ঠিক আগে মারক্রামকে বোল্ড করেন বুমরা। তারপরই কুলদীপের ভেল্কি শুরু। যদিও ট্রিস্টান স্টাবস ও তেম্বা বাভুমা পাল্টা লড়াই করেন। দিনের শেষ ওভারে, দ্বিতীয় নতুন বলে টনি দি জর্জিকে ফিরিয়ে ধাক্কা দেন মহম্মদ সিরাজ।        

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget