এক্সপ্লোর

IND vs AUS: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরলেন ম্যাক্সওয়েল, মার্শ

IND vs AUS 2023: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।

সিডনি: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। আগামী মাস থেকে শুরু ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তার আগেই সাদা বলের ফর্ম্যাটে দেশের সেরা তিন ক্রিকেটারকে ফিরিয়ে আনল অজি শিবির। ১৬ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ ও জাই রিচার্ডসন। ম্যাক্সওয়েলের পা ভেঙে গিয়েছিল। এরপর শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলার সময় আঙুলেও চোট পান অজি অলরাউন্ডার। তবে তাঁকে ওয়ান ডে সিরিজে পাওয়ার বিষয়ে আশাবাদী অজি শিবির। 

মিচেল মার্শের গোড়ালিতে চোট ছিল ও রিচার্ডসনের হ্যামস্ট্রিংয়ের চোট ছিল। তবে ২ জনেই আপাতত সুস্থ। তাই তারাও দলের সঙ্গে যোগ দিচ্ছেন। প্যাট কামিন্সের নেতৃত্বেই ওয়ান ডে সিরিজে খেলতে নামবে অস্ট্রেলিয়া। তারকা ব্য়াটারদের মধ্যে স্টিভ স্মিথ, ওয়ার্নার ও লাবুশেনকেও দেখা যাবে সিরিজ। 

উল্লেখ্য, এই মুহূর্তে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজের আগামী ২ ম্যাচ জিতলেও সিরিজ ভারতের দখলেই থাকবে। যেহেতু আগের বার বর্ডার গাওস্কর ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তাই এবার সিরিজ ড্র করলেও তাঁরাই নিজেদের ঘরে রাখবে বর্ডার-গাওস্কর ট্রফি। 

আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই টেস্টই। দ্বিতীয় টেস্টে রবীন্দ্র জাডেজার স্পিনের ভেল্কিতে ৪৮ রানে নয় উইকেট হারিয়ে ফেলে অজি দল (Australian Cricket Team)। সহজেই ছয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। অজিদের স্পিন জুজু দূর করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ম্যাথু হেডেন (Matthew Hayden)।

সিরিজের দুই ম্যাচে এখনও পর্যন্ত সর্বাধিক ১৭টি উইকেট নিয়েছেন জাডেজা। তাঁর স্পিন জুড়িদার আর অশ্বিনও খুব একটা পিছিয়ে নেই। তিনি নিয়েছেন ১৪টি উইকেট। অক্ষর পটেলের ভাগ্যে জুটেছে একটি উইকেট অর্থাৎ চার ইনিংসে অজি দলের ৪০টি উইকেটের মধ্যে ৩২টি উইকেটই নিয়েছেন ভারতের তারকা স্পিনাররা। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয়জন অজি ব্যাটার প্রায় একইভাবে স্যুইপ মারতে গিয়ে আউট হয়েছেন। দলের স্পিনের বিরুদ্ধে এহেন পরিস্থিতি দেখে অজি ব্যাটারদের সাহায্য করতে এগিয়ে এসেছেন হেডেন।

হেডেন বলেন, 'দিন হোক বা রাত, আমি এবং আমার মনে হয় আমার মতো সকলেই (প্রাক্তনীরাই) সাহায্যের জন্য এগিয়ে আসতে সবসময় ইচ্ছুক হবেন। আমায় তো যখনই কোনও ধরনের সাহায্যের জন্য বলা হয়েছে, তা যখনই হোক না কেন, আমি সবসময়ই (সাহায্যের জন্য) এগিয়ে এসেছি।'

 

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget