এক্সপ্লোর

Rishabh Pant Update: ছিঁড়েছে তিন লিগম্যান্ট, বিশ্বকাপেও কি খেলতে পারবেন না পন্থ?

Rishabh Pant: খবর অনুযায়ী দুর্ঘটনায় পন্থের তিনটি লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে। দিনকয়েক আগে অস্ত্রোপ্রচারের মাধ্যমে তাঁর হাঁটুর দুইটি লিগামেন্ট ঠিক করা হয়েছে।

নয়াদিল্লি: ঋষভ পন্থের (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনার পর বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। পন্থ বর্তমানে আশঙ্কার বাইরে। ইতিমধ্যেই মুম্বইয়ের হাসপাতালে পন্থের একদফায় সার্জারিও হয়েছে। এবার ক্রিকেটপ্রেমীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে আবার মাঠে বোলারদের বিরুদ্ধে দাপুটে মেজাজে পন্থকে চার, ছয় হাঁকাতে দেখা যাবে। পন্থের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, ক্রিকেটপ্রেমীদের জন্য খবর একটা সুখকর নয়। একাধিক রিপোর্ট অনুযায়ী সম্ভবত ২০২৩ সালের সিংহভাগ সময় পন্থকে মাঠের বাইরেই কাটাতে হবে।

 বিশ্বকাপের বাইরে পন্থ?

খবর অনুযায়ী, দুর্ঘটনায় পন্থের তিনটি লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে। দিনকয়েক আগে অস্ত্রোপ্রচারের মাধ্যমে তাঁর হাঁটুর দুইটি লিগামেন্ট ঠিক করা হয়েছে। তবে তৃতীয় লিগামেন্টের চিকিৎসা এখনই করা সম্ভব নয়। প্রায় সপ্তাহ ছয়েক বাদে আরেকবার অস্ত্রোপ্রচার করে পন্থের তৃতীয় লিগামেন্টটি ঠিক করা হবে। যা শোনা যাচ্ছে, তাতে পন্থকে অন্তত পক্ষে ছয় মাস মাঠের বাইরেই থাকতে হবে। যদিও ডাক্তারদের তরফে পন্থ আবার কবে অনুশীলনে ফিরতে পারবেন, সেই বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আগেই জানিয়েছিলেন পন্থ এবারের আইপিএল খেলতে পারবেন না। যা রিপোর্ট তাতে এ বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপেও পন্থের খেলা নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে। 

জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন বলে স্বার্থের সংঘাত এড়াতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মেন্টর পদ ছেড়েছিলেন। রজার বিনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভ ফিরেছেন দিল্লি ক্যাপিটালসে। এবার ডিরেক্টর অফ ক্রিকেট হয়ে। আর সেই দায়িত্বে এসেই সৌরভের সামনে কঠিন পরীক্ষা। কারণ, গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মাঠের বাইরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।

দিল্লির নতুন অধিনায়ক

ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে ম্যাচের আগে এবিপি লাইভের প্রশ্নে সৌরভ বলেন, 'পন্থ আইপিএলে খেলতে পারবে না। ওর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হচ্ছে নিয়মিত। তবে ও ফিরবেই। সামনে ওয়ান ডে বিশ্বকাপ। দেখা যাক কী হয়।' তাহলে দিল্লি ক্যাপিটালসকে আসন্ন আইপিএলে নেতৃত্ব দেবেন কে? অনেকে মনে করছেন, দৌড়ে এগিয়ে ডেভিড ওয়ার্নার। এর আগে অধিনায়ক হিসাবে যিনি সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। সৌরভ যদিও এখনই কারও নাম বলছেন না। শুধু বললেন, 'শীঘ্রই নাম ঘোষণা করে দেব আমরা।'

আরও পড়ুন: দ্রাবিড়ের জন্য ফিটনেস টেস্ট? কী বলছেন ভারতীয় ব্যাটিং কোচ রৌঠৌর

সেরা শিরোনাম

NZ vs IND Live: রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
Mohammed Siraj: সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
NZ vs IND: লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget