এক্সপ্লোর

Indian Cricket Team: মেলেনা যথাযোগ্য সুযোগ? জাতীয় দলের হয়ে নিজের সুযোগ পাওয়া প্রসঙ্গে মুখ খুললেন স্যামসন

Sanju Samson: ২০১৪ সালে ভারতের হয়ে ওয়ান ডে অভিষেক ঘটালেও এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে মাত্র ১৬টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন সঞ্জু স্যামসন। ৫৬.৬৬ গড়ে করেছেন মোট ৫১০ রান।

কেরল: আন্তর্জাতিক মঞ্চে ৫০-র অধিক ব্যাটিং গড়। তাও জাতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে মাত্র ১৬টি ম্যাচ খেলেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রতিভার অভাব না থাকলেও, ভারতীয় দলে কখনই নিজের জায়গা পাক করতে পারেননি স্যামসন। অনেকের মতে আবার তাঁকে নিজেকে মেলে ধরার জন্য যথাযোগ্য সুযোগও দেওয়া হয়নি। এই প্রসঙ্গে স্যামসন নিজে কী মনে করেন?

এক দশক আগে জাতীয় দলের নিজের ওয়ান ডে অভিষেক ঘটালেও, সঞ্জু স্যামসন এখনও অবধি সব মিলিয়ে ৫০ ম্যাচও কিন্তু খেলেননি। অথচ আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে মূলত তাঁর রেকর্ড কিন্তু চোখধাঁধানো বললেও ভুল বলা হবে না। ১৬ ম্যাচে ৫৬.৬৬ গড়ে মোট ৫১০ রান করেছেন তারকা ক্রিকেটার। টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৪৪ রান। স্যামসন সিংহভাগ সময়ই ব্যাক আপ কিপার হিসাবে দলের সঙ্গে সফর করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের অঙ্গ হলেও, একটি ম্যাচও খেলেননি তিনি। এই বিষয়ে তাঁর অনুরাগীদের কিন্তু অভিযোগের অন্ত নেই। 

অনেকেই মনে করেন স্যামসনকে বাকিদের মতো যথেষ্ট সুযোগ দেওয়া হয় না। মূলত তাঁর আইপিএল পারফরম্যান্সেই তিনি যে কতটা প্রতিভাবান তা বোঝা যায়। কিন্তু জাতীয় দলে তিনি বারংবার ব্রাত্য হওয়ায় সরব হতে দেখা যায় তাঁর অনুরাগীদের। স্যামসন নিজে অবশ্য এই বিষয়ে বিন্দুমাত্র ভাবিত নন। বরং তিনি দলের জন্য, দলের সাফল্যে নিজের স্বার্থ ত্যাগে প্রস্তুত। যখন যেটুকু তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে, তাতেই নিজের সবটা উজাড় করে দেওয়ায় বিশ্বাসী ইতিবাচক স্যাসমন।

তিনি বলেন, 'আমায় যখনই দলে নির্বাচিত করা হবে, আমি যাব এবং খেলব। শুধু এটুকুই বলতে চাই। দিনের শেষে তো আমাদের দল ভাল পারফর্ম করছে। আমি নিজের স্বার্থের থেকে দল কেমন করল, সেই নিয়ে বেশি আগ্রহী। আমি সবসময় ইতিবাচক দিকটা দেখে আমার যা যা করণীয়, যা আমার হাতে আছে, সেগুলি ভাল করার চেষ্টা করব এবং নিজের সেরাটা দেব।'

সম্প্রতি কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন কেরল ক্রিকেট লিগের ঘোষণা করেছে। তাঁর আইকন ক্রিকেটার সঞ্জু স্যামসন। এই লিগের উদ্বোধনী এক অনুষ্ঠানেই স্যামসনকে উপরিউক্ত কথাগুলি বলতে শোনা যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ৬, ৬, ৬, ৬, ৬! রশিদ খানের বোলিংয়ে নাগাড়ে পাঁচ ছক্কা হাঁকালেন কায়রন পোলার্ড, দেখুন ভিডিও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget