এক্সপ্লোর

Suryakumar on Shreyas: অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে সূর্যকুমারকে ফোনে মেসেজও করছেন শ্রেয়স আইয়ার!

Suryakumar Yadav: সূর্যকুমার যাদব মজার ছলে দাবি করেন শ্রেয়স আইয়ার একজন বিরল প্রতিভা, তাই তাঁর চোটটাও বিরলই।

ক্যানবেরা: সপ্তাহান্তে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ান ডে ম্যাচের সময় অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে চোট পান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সজোরে মাটিতে আছড়ে পড়ায় প্লীহা এবং পাঁজরে চোট পান শ্রেয়স। হয় রক্তক্ষরণ। এমনকী তিনি সাজঘরে ফিরে গিয়ে অজ্ঞানও হয়ে যায় বলে দাবি করা হয়। তবে তিনি এখন ঠিক আছেন। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের )Suryakumar Yadav) সঙ্গে তাঁর নাকি কথাও হয়েছে।

সূর্যকুমার জানান প্রাথমিকভাবে শ্রেয়সকে ফোন করলে তিনি না ধরলেও, বিগত দুই দিন তাঁদের মধ্যে মেসেজ চালাচালি হয়েছে। তিনি বলেন, 'আমরা ওর সঙ্গে কথা বলেছি। ওর চোটের বিষয়ে জানতে পেয়ে আমি ওকে ফোন করেছিলাম। তখন বুঝতে পারি যে শ্রেয়সের সঙ্গে ওর ফোন নেই। তারপর আমাদের ফিজিও কমলেশ জৈনকে ফোন করে জানতে পারি ওর পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। প্রথম দিন ও কেমন ছিল, সেই নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে আপাতত ওকে ঠিকঠাক দেখাচ্ছে। শেষ দুই কথা হয়েছে ওর সঙ্গে এবং ও রিপ্লাইও দিচ্ছে। ফোনে যখন রিপ্লাই করতে পারছে, তখন ও স্থিতিশীল বোঝাই যাচ্ছে।' 

সূর্য জানান প্রাথমিকভাবে শ্রেয়সের চোট খুব একটা গুরুতর বলে মনে হয়নি। তবে সাজঘরে ফেরার পরেই পরিস্থিতির জটিলতা এবং কতটা গভীর, তা বোঝা যায়। 'দেখুন আমরা তো ডাক্তার নই। আমরা বাইরে থেকে যখন দেখি, তখন তো ওকে ক্যাচ ধরার পর দেখে স্বাভাবিক বলেই মনে হয়ছিল। তবে যারা ওর সঙ্গে মাঠে ছিল তারা আরও ভালভাবে বলতে পারবে। কিন্তু সাজঘরে ওকে নিয়ে যাওয়ার পরেই বোঝা যায় ওর আরও চিকিৎসার প্রয়োজন। তারপরেই তড়িঘড়ি ওকে এক বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়, যিনি সবটা দেখেশুনে ঠিক কী হয়েছে, সেটা বুঝিয়ে বলেন। কিছু সময় পরে ও আবার স্বাভাবিকভাবে কথা বলা শুরু করে।' দাবি সূর্যকুমারের।

সূর্য মজার ছলে দাবি করেন শ্রেয়স একজন বিরল প্রতিভা, তাই তাঁর চোটটাও বিরলই। প্রসঙ্গত, শ্রেয়সের চোট নিয়ে আজই বিসিসিআইয়ের তরফে আপডেটও দেওয়া হয়েছে। বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়, 'শ্রেয়স ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে তলপেটে চোট পান, যার জেরে ওঁর প্লীহা ছিঁড়ে যায় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। চোটটি দ্রুতই পর্যবেক্ষণ করে রক্তক্ষরণ বন্ধ করা হয়। ওঁ বর্তমানে স্থিতিশীল এবং আপাতত পর্যবেক্ষণেই রয়েছেন। ২৮ অক্টোবর ওঁর স্ক্যান করা হলে পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি ধরা পড়ে এবং শ্রেয়স সুস্থ হওয়ার পথে অগ্রসর। ভারত এবং সিডনিতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বিসিসিআইয়ের মেডিক্যাল দল ওঁর অবস্থার দিকে নজর রাখছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget