এক্সপ্লোর

T20 World Cup: সুপার এইটে ঠিক কত রানের ব্যবধানে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততে হবে সূর্যদের?

India Qualification Scenario: এক নম্ব গ্রুপে ভারত হারের পর তাদের নেট রান রেট হয়ে গিয়েছে -৩.৮০০। ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে গ্রুপে শীর্ষে উঠে এসেছে।

মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের ব্যবধানে হেরে নেট রান রেটে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। সুপার এইটে নিজেদের গ্রুপে এই মুহূর্তে তিন নম্বর স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। আগামী ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে চেন্নাইয়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্য়াচে বড় ব্যবধানে জেতাই শুধু নয়, ঠিক কত রানের ব্য়বধানে জিততে হবে ভারতীয় ক্রিকেট দলকে?

এক নম্ব গ্রুপে ভারত হারের পর তাদের নেট রান রেট হয়ে গিয়েছে -৩.৮০০। ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে গ্রুপে শীর্ষে উঠে এসেছে। তাঁদের রান রেট এই মুহূর্তে +৫.৩৫০ ও অন্যদিকে দক্ষিণ আফ্রিকার এখন রান রেট +৩.৮০০। এই পরিস্থিতিতে সেমিতে জায়গা করতে হলে ভারতকে আর একটিও ভুল করলে হবে না।

পরপর দুটো ম্য়াচে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না। নেট রান রেটও একটা বড় ইস্যু হতে পারে। তাই যদি তিনটি দলই ৪ পয়েন্টে গিয়ে শেষ করে সুপার এইটের মহারণ, তাহলে কী হবে?

অঙ্ক বলছে ভারতকে জিম্বাবোয়ের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, অন্ততপক্ষে ১০০ বা তার বেশি রানের ব্যবধানে জিততে হবে। ঠিক এমনই বড় ব্যবধানে জয় ওয়েস্ট ইন্ডজের বিরুদ্ধে ভারতকে তাদের জায়গা আরও মজবুত করে দেবে। 

যদি ভারত জিম্বাবোয়ের বিরুদ্ধে রান তাড়া করতে নামে সেক্ষেত্রেও দ্রুত সেই রান তুলতে হবে। যদি ১০১ রানের টার্গেট হয়, তাহলে ৭.১ ওভারে সেই রান তাড়া করে জিততে হবে। ১২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামলে ৮.৪ ওভারে সেই রান তুলতে হবে ভারতকে। ১৪১ রান তাড়া করতে নামলে ১০ ওভারে তা তুলতে হবে। ১৬১ রান প্রয়োজন হলে ১১.৩ ওভারে তা তুলতে হবে। ১৮১ রান প্রয়োজন হলে ১২.৫ ওভারে তা তুলতে হবে ভারতকে।

এদিকে, চেন্নাইয়ে মাঠে নামার আগে সূর্যকুমারদের হুঁশিয়ারি দিলেন সিকান্দার রাজা। জিম্বাবোয়ের ক্যাপ্টেন জানিয়েছেন, ''ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেম ম্যাচে আমাদের ফল একেবারেই আশানুরূপ হয়নি। কিন্তু আমরা যখনই মাঠে নেমেছি, তখনই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছি। নিজেদের সেরাটা মাঠে দেওয়ার চেষ্টা করেছি। সম্মান আদায় করে নেওয়াটাই একমাত্র লক্ষ্য। ভারত ও জিম্বাবোয়ে দুটো দলই সুপার এইটে তাঁদের প্রথম ম্য়াচে হেরেছে। আমরাও এই হার থেকে শিক্ষা নিয়েছি। চেন্নাইয়ে সেই ভুল শুধরেই মাঠে নামব। নিজেদের পারফরম্য়ান্স আরও ভাল করার চেষ্টা করব।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget