এক্সপ্লোর

Vaibhav Suryavanshi: বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে জয় দিয়ে নিজের সফর শুরু করল অধিনায়ক বৈভব সূর্যবংশী

Indian U19 Cricket Team: প্রথম ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২৫ রানে পরাজিত করে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল।

বেনোনি: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগে মেগা টুর্নামেন্টের প্রস্তুতি সারতে দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ় খেলছে ভারতীয় দলের ছোটরা (Indian U19 Cricket Team)। সেই সিরিজ়ে বিশ্বকাপের জন্য নির্বাচিত অধিনায়ক আয়ুষ মাত্রে খেলছেন না। তাঁর পরিবর্তে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। তরুণ বৈভব কিন্তু জয় দিয়েই নিজের অধিনায়কত্বের সফর শুরু করল।

প্রথম ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২৫ রানে পরাজিত করে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। ভারতের এই জয়ের কারিগর হরবংশ পাঙ্গালিয়া। সে ৯৩ রানের একটি দুরন্ত ইনিংস খেলে। তার ইনিংসে ভর করেই ভারত ৩০১ রান তোলে। জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২৭.৪ ওভারে চার উইকেটে ১৪৮ রানেই থেমে যায়। জয় পায় ভারত।

 

অধিনায়ক হিসাবে নিজের প্রথম ম্যাচেই জয় পেলেও, ব্যাটে রান পেল না বৈভব। ১২ বলে মাত্র ১১ রান করেই তাকে সাজঘরে ফিরতে হয়। তবে ভারতীয় মিডল অর্ডারের সৌজন্যেই দল তিনশো রানের গণ্ডি পার করে। হরবংশ বাদে আরএস অম্বরিশ দুরন্ত অর্ধশতরান হাঁকায়। ৬৫ রানের ইনিংস খেলে সে। ব্যাটে ভারত বড় রান তোলার পর দীপেশ দেবেন্দ্রন ভারতের হয়ে দুইটি উইকেট নেয়।

বৈভবের পুরস্কার

হতে পারে মাত্র ১৪ বছর বয়স। কিন্তু এই বয়সেই ২২ গজে যা সব কাণ্ড ঘটিয়ে বসেছে বৈভব সূর্যবংশী, তা অবিশ্বাস্য। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেল বৈভব। শুক্রবার তার হাতে মানপত্র তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।ভারতে কমবয়সীদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে বৈভব। ৫ থেকে ১৫ বছর বয়সি কেউ অসামান্য কৃতিত্বের অধিকারী হলে তাকে রাষ্ট্রীয় বাল পুরস্কার সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর বৈভব ও অন্য পুরস্কার প্রাপকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিল। সেখানেই প্রধানমন্ত্রীকে দেখা যায় বৈভবের পিঠ চাপড়ে দিতে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকক্ষণ কথা বলতেও দেখা যায়। 

বৈভব সূর্যবংশী গত বছরই মাত্র ১৩ বছর বয়সে বিজয় হাজার ট্রফিতে অভিষেক ঘটিয়েছিল। বৈভব এই টুর্নামেন্ট খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়েছিল। গত মরশুমে সর্বকনিষ্ঠ হিসাবে ইতিহাস গড়া বৈভব এবার ব্যাট হাতে বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস সৃষ্টি করেছে। এখনও জাতীয় দলের দরজা না খুললেও ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৯ দলে নিয়মিত খেলছেন বৈভব। তবে দ্রুত সে দেশের জার্সিতে খেলুক, এমনটাই চাইছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget