এক্সপ্লোর

CWG 2022: আচমকা বন্ধ হয়ে গেল কুস্তির ম্যাচ, খালি করে দেওয়া হল ইন্ডোর স্টেডিয়াম, কিন্তু কেন?

Wrestling: শুক্রবারই কুস্তির লড়াই শুরু হল বার্মিংহাম কমনওয়েলথ গেমসে। আর প্রথম দিনই বিপত্তি। যার জেরে বন্ধ করে দিতে হল ম্যাচ।

বার্মিংহাম: শুক্রবারই কুস্তির লড়াই শুরু হল বার্মিংহাম কমনওয়েলথ গেমসে। আর প্রথম দিনই বিপত্তি। যার জেরে বন্ধ করে দিতে হল ম্যাচ।

ভূপতিত স্পিকার

কমনওয়েলথ গেমসে কুস্তির লড়াই চলাকালীনই ছাদ থেকে মাটিতে পড়ে গেল একটি স্পিকার। যে কারণে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হল কুস্তির ম্যাচ। খালি করে দেওয়া হল হল। তখনও পর্যন্ত মাত্র ৫টি ম্যাচ হয়েছিল। ম্যাট চেয়ারম্যানের কাছে মাটিতে পড়ে যায় স্পিকারটি। যেটা ঘোষণার কাজে ব্যবহৃত হচ্ছিস। যে ঘটনার পর কেভেন্টারি স্টেডিয়ামের নিরাপত্তা নিয়েও উঠে গেল প্রশ্ন।

দীপকের ম্যাচের পরই দুর্ঘটনা

তখন সবে ভারতের দীপক পুনিয়ার ম্যাচ শেষ হয়েছে। ৮৬ কেজি বিভাগে জয়ী হন দীপক। তারপরই দুর্ঘটনা। দর্শকদের হল ফাঁকা করে দিতে বলা হয়। ঠিক হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২.৪৫ এ ফের কুস্তির ম্যাচ শুরু হবে। কুস্তির এক কোচ বলেছেন, 'গুরুতর কিছু হয়নি। খেলা বন্ধ রাখা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।'

বজরঙ্গের জয়

কুস্তিতে প্রথম ম্যাচেই জিতলেন বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia)। পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে ২ মিনিটেরও কম সময়ে জয়ী হলেন তিনি। নাওরাওয়ের লো বিংহামকে নাস্তনাবুদ করে হারালেন তিনি। গতবারও এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন বজরঙ্গ। প্রথম এক মিনিট প্রতিপক্ষকে জরিপ করেন। তারপরই তাঁকে প্যাঁচে ম্যাটে ফেল দেন। পরের রাউন্ডে অবশ্য কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে বজরঙ্গের জন্য। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী, মরিশাসের জঁ গাইলিয়ানে।

 

 
সহজ জয় দীপকের

কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারোত্তোলনে ভারত ১০ পদক জিতেছে। তারপর থেকেই প্রত্যাশার পারদ চড়ছিল কুস্তি নিয়ে। যে ইভেন্টে ভারতের অভিযান শুরু হল শুক্রবার। আর প্রথম দিনই প্রত্যাশা মাফিক দাপট শুরু করে দিলেন ভারতীয় পালোয়ানরা।

পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল ১/৮ ফাইনালে জিতলেন ভারতের দীপক পুনিয়া (Deepak Punia)। নিউজিল্যান্ডের ম্যাথু অক্সেনহ্যামকে হারিয়ে দিলেন ভারতীয় কুস্তিগীর। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি দীপক। ১০-০ ব্যবধানে জিতেছেন তিনি।

ব্যাডমিন্টনে দাপট

মিক্সড দলের ফাইনালে হাতছাড়া হয়েছিল সোনা। তবে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সিঙ্গলসে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় শাটলাররা। পিভি সিন্ধুর পাশাপাশি, লক্ষ্য সেন (Lakshya Sen), কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth), আকর্ষি কাশ্যপরা প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেললেন।

আরও পড়ুন: কমনওয়েলথে ইতিহাস, প্রথম প্যারা টিটি তারকা হিসাবে পদক নিশ্চিত ভাবিনার

 

সেরা শিরোনাম

IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget