এক্সপ্লোর

শুধুমাত্র ফরসারাই সুন্দর নয়: অভিনব মুকুন্দ

নয়াদিল্লি: খেলার মাঠে ও বাইরে বর্ণবিদ্বেষের অভিযোগ একেবারেই নতুন নয়। অনেক খেলোয়াড়কেই এই বিদ্বেষের শিকার হতে হয়েছে। ভারতীয় দলের ক্রিকেটার অভিনব মুকুন্দ এ বিষয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বর্ণবিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। তাতে মুকুন্দ জানিয়েছেন, তিনিও গায়ের রঙ নিয়ে অপমানিত এবং উপহাসের শিকার হয়েছেন। ট্যুইটারে পোস্টে মুকুন্দ তাঁর ত্বকের রঙকে নিশানা করে পাঠানো কিছু মেসেজ নিয়ে তাঁর হতাশা ব্যক্ত করেছেন। তামিলনাড়ুর এই বাঁহাতি ব্যাটসম্যান লিখেছেন, তাঁর এই পোস্টের লক্ষ্য সহানুভূতি অর্জন বা মনোযোগ আকৃষ্ট করা নয়। সমগ্র বিষয়টি নিয়ে মানসিকতার পরিবর্তনের আশা নিয়েই তিনি এই পোস্ট করেছেন। তিনি বলেছেন, ১৫ বছর বয়স থেকে তিনি দেশে ও বিদেশের বিভিন্ন স্থানে ঘোরেন। যখন তিনি একেবারেই তরুণ তখন থেকেই তাঁর গায়ের রঙ নিয়ে একশ্রেণীর মানুষের আগ্রহ তাঁকে বিস্মিত করে। মুকুন্দ বলেছেন, দিনের প্রখম রোদে তাঁকে খেলতে বা অনুশীলন করতে হয়। কিন্তু তাঁর গায়ের রঙ কালো হওয়ার জন্য তাঁর বিন্দুমাত্র আপসোস নেই। মুকুন্দ আরও বলেছেন, তিনি যা করেন, তা ভালোবাসেন। এখনও পর্যন্ত যা কিছু অর্জন করতে পেরেছেন তা কঠোর পরিশ্রমের জন্যই। তাছাড়াও চেন্নাই দেশের সবচেয়ে উষ্ণতম স্থান। তাঁর জীবনের বেশিরভাগ সময়টাই তিনি ক্রিকেটের ময়দানে কাটিয়েছেন। এজন্য তিনি খুবই আনন্দিত। ২৭ বছরের এই ব্যাটসম্যান আরও বলেছেন, গায়ের রঙ নিয়ে তাঁকে খোঁটা শুনতে হয় এবং এখনও তা চলছে। তবে এসব তিনি হেসে উড়িয়ে দিয়েছেন। কারণ, তাঁর সামনে রয়েছে অনেক বড় লক্ষ্য। অনেকবারই গায়ের রঙ নিয়ে টিটকিরিকে পাত্তা দেননি তিনি। মুকুন্দ বলেছেন, এই পোস্টে তিনি শুধু নিজের জন্য নয়, দেশের অন্যান্য যাঁরা এ ধরনের উপহাসের সম্মুখীন হন, তাঁদের জন্য মুখ খুলেছেন তিনি। মুকুন্দ আরও লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় দৌলতে এ ধরনের মন্তব্যের পরিমাণ আরও বেশি বেড়েছে। মুকুন্দ বলেছেন, ফরসা হলেই শুধুমাত্র সুন্দর ও আকর্ষনীয় হয় না। সত্য পথে থাকতে হবে, লক্ষ্যে অটল থাকতে হবে এবং নিজের গায়ের রঙ নিয়ে স্বচ্ছন্দ হতে হবে। মুকুন্দের এই বক্তব্য ব্যাপকভাবে সমর্থন পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা তাঁর মন্তব্যের প্রশংসায় মুখর হয়েছেন। বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারির ট্যুইট, খুব ভালো বলেছ অভিনব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget