এক্সপ্লোর

FIFA WC 2022: ফাইনালে আর্জেন্তিনা না ফ্রান্স, কোন দলের হয়ে গলা ফাটাবেন ভারতীয় ক্রিকেটাররা, জানালেন রাহুল

Indian Cricket Team: আজ, রবিবারই বাংলাদেশের বিরুদ্ধে ১৮৮ রানের বিরাট ব্য়বধানে প্রথম টেস্ট জিতে নিয়েছে কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল।

চট্টগ্রাম: আজ রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে (FIFA WC 2022 final) লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা (Argentina vs France)। গোটা বিশ্বের নজর রয়েছে এই ফাইনালের দিকে। এমবাপে না মেসি, কার হাতে উঠবে কাপ, সেই নিয়ে তর্ক-বিতর্ক চলছেই। উত্তেজনার পারদও চড়ছে। সেই উত্তেজনার জোয়ারে ভাসছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও। ফ্রান্স না আর্জেন্তিনা, বিরাট কোহলি, কেএল রাহুলরা (KL Rahul) কাদের সমর্থনে গলা ফাটাবেন?

রাহুলের মন্তব্য

বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারতীয় দল। আজ তাই বিশ্রামের পালা। সেই বিশ্রামের মাঝে ভারতীয় শিবিরের সকলেই বিশ্বকাপ ফাইনালের দিকে নজর রাখবেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রথম টেস্টে ভারতের অধিনায়কত্ব করা রাহুল বলেন, 'আমি জানি না আমাদের দলের ফ্রান্স বা আর্জেন্তিনাকে কারা সমর্থন করেন। আমরা কেবল আজকের ম্যাচটা উপভোগ করব। আমরা সবাই আজ একসঙ্গে বসে ভাল খাবার উপভোগ করব এবং ম্যাচ দেখব। এই পাঁচদিন বেশ খাটা খাটনি হয়েছে। তাই আজ খেলা দেখেই রাতটা উপভোগ করব। দিনের শেষে বিশ্বকাপ ফাইনাল বলে কথা।'

দলে ব্রাজিল, ইংল্যান্ড সমর্থক

রাহুল আরও জানান দলের বেশ কয়েকজন ব্রাজিল ও ইংল্যান্ডের সমর্থক রয়েছেন। তবে সিংহভাগ খেলোয়াড়রাই যে দলকে সমর্থন করছিলেন, সেইসব দল ইতিমধ্যেই বিশ্বকাপ ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। 'আমরা সকলেই তো ফুটবল ভালবাসি এবং আমরা তাই ম্য়াচের আগে অনুশীলনেও ফুটবল খেলে গা গরম করি। দলের বেশিরভাগ খেলোয়াড়রা যে দলকে সমর্থন করছিল তারা ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। দলে কিছু ব্রাজিল, কিছু ইংল্যান্ডের সমর্থক ছিল। (বিশ্বকাপ) শুরুর দিকে সকলের ফিফা চলছিল। তবে এখন সবাই একটু হালকা হয়ে অন্যদিকে মন দিয়েছেন। আজ হয়তো আমরা তাই দুইটি দলে ভাগ হয়ে আলাদা আলাদা দলের জন্য গলা ফাটাব। ম্যাচ দেখতে নিঃসন্দেহে বেশ মজাই হবে।'

সন্তুষ্ট রাহুল

রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করেন কেএল রাহুল। টেস্টে হাড্ডাহাড্ডি লড়ইয়ের পর জয় পেয়ে তিনিও সন্তুষ্ট। শুভমন গিল ও চেতেশ্বর পূজারাকে তিনি প্রশংসায় ভরিয়ে দেন। রাহুল বলেন, 'আমরা বেশ কিছুদিন ধরে এই দেশে রয়েছি। ওয়ান ডে সিরিজের ফলাফল আমাদের পক্ষে যায়নি ঠিকই। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই টেস্ট ম্যাচ জেতায় আমি খুবই খুশি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটা একটু সহজ হয়ে গিয়েছিল বটে এবং তাতে আমাদের চাপও বাড়ে। তবে আমরা প্রথম ইনিংসে কঠিন পরিস্থিতিতে ভাল ব্যাট করি। দলের লোয়ার অর্ডারের রান করাটা খুবই প্রয়োজনীয়। শুভমন ও পূজি সুযোগটা কাজে লাগিয়ে শতরান করে। সিমাররা প্রথম ইনিংসে উইকেট নেয়। আমাদের বোলিং আক্রমণটা বরাবরই ভাল। সবমিলিয়ে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।' 

আরও পড়ুন: প্রথম টেস্টেই জয়ের স্বাদ, ১৮৮ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল ভারত

সেরা শিরোনাম

Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget