এক্সপ্লোর

FIFA WC 2022: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে একগুচ্ছ রেকর্ড গড়ার হাতছানি মেসির সামনে

Argentina vs Croatia: বিশ্বকাপের সেমিফাইনালে এর আগে কোনওদিনও আর্জেন্তিনাকে হারতে হয়নি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও সেই রেকর্ড বজায় রাখার চ্যালেঞ্জ।

দোহা: লুসেইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে আর্জেন্তিনা (Argentina vs Croatia)। অনেকেই মনে করছেন এই ম্যাচে মূল লড়াইটা দুই 'এলএম১০' লিওনেল মেসি (Lionel Messi)-লুকা মদ্রিচের মধ্যে হতে চলেছে। মেসি ফের একবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারেন, না কি গত বারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াই আবার ফাইনালে উঠে, সেই দিকেই সকলের নজর। ঘটনাক্রমে এই সেমিফাইনাল ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড গড়ে ফেলতে পারেন আর্জেন্তাইন কিংবদন্তি মেসি। 

কোন কোন রেকর্ড গড়তে পারেন মেসি?

মেসি বিশ্বকাপে মোট ২৪টি ম্যাচে মাঠে নেমেছেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামলেই তিনি বিশ্বকাপে লোথার ম্যাথেউজের সর্বকালীন সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসাবেন। তেমন চোট আঘাত না থাকলে সেমিফাইনালের ফলাফল যাই হোক, মেসি এই বিশ্বকাপেই আরও একটি ম্যাচ খেলতে পারেন। সেমিফাইনালে জিতলে ফাইনাল তো আছেই, নাহলে তৃতীয় স্থান দখলের ম্যাচে খেলবে আর্জেন্তিনা। লা আলবিসেলেস্তের হয়ে সেমিফাইনালের পর সেই ম্যাচে ও মাঠে নামলে এককভাবে মেসির দখলেই এই রেকর্ডটি চলে আসবে।

মেসি ও রাফা মার্কেজ, উভয়ই অধিনায়ক হিসাবে বিশ্বকাপে ১৮টি ম্যাচ খেলেছেন। সেমিফাইনালে অধিনায়ক হিসাবে মাঠে নামলে সেই রেকর্ডও এককভাবে চলে আসবে মেসির দখলে। 

পাওলো মালদিনি বিশ্বকাপে সর্বাধিক ২২১৭ মিনিট খেলেছেন। মেসি আপাতত বিশ্বকাপে মোট ২০১৪ মিনিট ফুটবল খেলেছেন। সেমিফাইনাল ম্যাচটি যদি অতিরিক্ত সময়ে গড়ায় এবং মেসি যদি শেষ পর্যন্ত খেলেন, তাহলে তিনি মালদিনির এই রেকর্ডও ভেঙে দেবেন।

বিশ্বকাপের নক আউট পর্বে পেলে সর্বাধিক ছয়বার গোলের অ্যাসিস্ট দিয়েছেন। নক আউটে মেসির দখলে রয়েছে পাঁচটি অ্যাসিস্ট। সেমিতে তিনি জোড়া অ্যাসিস্ট দিলে এই রেকর্ড চলে আসবে মেসির দখলে। 

বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে মেসি ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা, উভয়েই ১০টি করে গোল করেছেন। আজ গোল করলেই তিনিই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্তিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। 

ক্রোয়েশিয়ার ভরসা

কাতার বিশ্বকাপে (Fifa World Cup 2022) ফুল ফোটাচ্ছে ক্রোয়েশিয়ার মাঝমাঠ। লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ ও মাতেও কোভাসেভিচ। যে ত্রয়ীকে নিয়ে ধন্য ধন্য পড়ে গিয়েছে। ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলে দিচ্ছেন, 'বিশ্বের সেরা মাঝমাঠ আমাদের।' ব্রাজিলকে হারিয়ে উঠে দালিচ বলেছিলেন, 'আমরা ওদের থেকে বল ছিনিয়ে নিয়েছিলাম। কখনও তাড়াহুড়ো করিনি। আমরা হয়তো বেশি সুযোগ তৈরি করতে পারিনি তবে যেটুকু করার করেছি।'

জুরানোভিচ বলছেন, 'ব্রোজোভিচ, মদ্রিচ ও কোভাসেভিচ মাঝমাঠে থাকা মানে ম্যাচের নব্বই শতাংশ আমরাই নিয়ন্ত্রণ করব।' ব্রাজিলের বিরুদ্ধেও মাঝমাঠের দখল হারায়নি ক্রোয়েশিয়া। ৫০-৫০ বলের দখল রেখেছিল। ইউরোপের সেরা পর্বে ক্লাব ফুটবল খেলেন তিন তারকাই। আর সেই অভিজ্ঞতা তাঁদের আরও বিপজ্জনক করে তুলেছে।

আরও পড়ুন: কারা খেলবেন আর্জেন্তিনার প্রথম একাদশে? কোন ছকে দল সাজাচ্ছেন স্কালোনি?

সেরা শিরোনাম

NZ vs IND Live: রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
Mohammed Siraj: সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
NZ vs IND: লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget