এক্সপ্লোর

Rahul Dravid on Hardik: রাহুল নয়, এই তরুণ ক্রিকেটারের নেতৃত্বে মুগ্ধ দ্রাবিড়

Dravid on Hardik: আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রথম একাদশে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। এবার গুজরাতের এই তারকা অলরাউন্ডারের প্রশংসা শোনা গেল রাহুল দ্রাবিড়ের মুখে। 

বেঙ্গালুরু: প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নেমেই সাফল্য পেয়েছেন। আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্য়াম্পিয়ন করেছেন। তার থেকেও বড় কথা হার্দিক পাণ্ড্য পুরো ফিট অবস্থায় মাঠে নেমেছেন। ব্যাটে রান পেয়েছেন, বল হাতেও সাফল্যও পেয়েছেন। জাতীয় দলেও প্রত্য়াবর্তন করেছেন। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রথম একাদশে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। এবার গুজরাতের এই তারকা অলরাউন্ডারের প্রশংসা শোনা গেল রাহুল দ্রাবিড়ের মুখে। 

তবে হার্দিকের ব্যাটিং, বোলিং নয়। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতার প্রশংসা করলেন ভারতীয় দলের হেডকোচ। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে রাহুল বলেন, ''এটা দেখে খুব ভাল লাগছে যে আমাদের দলে অনেকগুলো অধিনায়ক রয়েছে যারা আইপিএলে বিভিন্ন দলের নেতৃত্বভার সামলান। 

আর ২ দিন পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ২ দল। হার্দিক তাঁদের মধ্যে একজন। রাহুল লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে দারুণ খেলেছে, সঞ্জু স্যামসন রাজস্থানের জার্সিতে ভাল খেলেছে, কেকেআরের জার্সিতে শ্রেয়স আইয়ার ভাল খেলেছে। একজন প্লেয়ার মানসিক ও শারীরিকভাবে আরও উন্নতি করতে পারে। একজন মানুষ হিসেবেও প্রত্যেকে অনেক পরিণত হয়েছে।'' 

এরপরই হার্দিককে নিয়ে কথা বলতে গিয়ে দ্রাবিড় বলেন, ''হার্দিক বোলিং শুরু করেছে, এটা আমাদের জন্যই ভাল। একজন অলরাউন্ডার হিসেবে ওর প্রয়োজনীয়তা সবাই জানি আমরা। ও কী করতে পারে, তা আমরা সবাই জানি। ওর সঙ্গে কিছুক্ষণ আগেই আমার কথা হগয়েছে। হার্দিকের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অসাধারণ। দলের থেকে সেরাটা বের করে আনতে পারে ও। আইপিএলে তা দেখতে পেয়েছে সবাই। হার্দিত জাতীয় দলে ফিরে আসায় দলের ভারসাম্যও বাড়বে অনেকটা।''

উমরান মালিককে নিয়েও প্রশ্ন করা হয়েছিল দ্রাবিড়়কে। তিনি বলেন, ''এখন প্রতি মুহূর্তেই উমরানকে শিখতে হবে। অল্প বয়স, তবে প্রতিনিয়তই উমরানের উন্নতি স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। যত বেশি খেলবেন তত উন্নতি হবে। তার মতো একজনকে দলে পাওয়া ইতিবাচক দিক। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে উমরানকে কতটা সুযোগ দেওয়া যায় সেটা দেখতে হবে। আমাদের দলে অনেকেই রয়েছেন, প্রত্যেককেই প্রথম একাদশে রাখা সম্ভব নয়। আমি ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দিতে চাই, যাতে কেউ দলে জায়গা ধরে রাখা নিয়ে নিরাপত্তাহীনতায় না ভোগে। অর্শদীপ সিংও রয়েছে, সেও ভাল বল করছেন। হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খানও আগে থেকে রয়েছে। কয়েকটি বিষয় দেখে দল চূড়ান্ত করা হবে, তবে তরুণ ক্রিকেটাররা দলে আসা নিঃসন্দেহে দারুণ ব্যাপার।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget