এক্সপ্লোর

ICC World Cup 2023 : ক্রিকেটে সরকারের হস্তক্ষেপ, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি

Sri Lanka Cricket Board : প্রসঙ্গত, ভারতের কাছে ৩০২ রানে হারের পরই গোটা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে সরিয়ে দিয়েছিলেন সেদেশের ক্রীড়ামন্ত্রী।

দুবাই : বিশ্বকাপের (World Cup 2023) মাঝে নজিরবিহীন ঘটনা। ক্রিকেটীয় কাজকর্মে সরকারের হস্তক্ষেপের জেরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বময় নিয়ামক সংস্থার তরফে এক বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভারতের কাছে ৩০২ রানে হারের পরই গোটা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে সরিয়ে দিয়েছিলেন সেদেশের ক্রীড়ামন্ত্রী। যদিও শ্রীলঙ্কার আদালতে কয়েকদিনের মধ্যে ফের তাঁদের পদ-রক্ষা হয়। যদিও শ্রীলঙ্কার সরকার সেখানেই না থেমে সেদেশের সংসদে ক্রিকেট বোর্ডকে সরানোর জন্য আইন আনার পথেও হাঁটে। যে প্রক্রিয়া ও ক্রিকেট ঘিরে দেশের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপের জেরে কড়া সিদ্ধান্তের পথেই হাঁটল আইসিসি (ICC)।

বরখাস্ত করার মাঝে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (Sri Lanka Cricket Board) তথা সেদেশের ক্রিকেটারদের ঠিক কীরকম ও কতটা ভোগান্তি পোহাতে হতে চলেছে, সেটা এই মুহূর্তে সম্পূর্ণ স্পষ্ট নয়। আইসিসি-র তরফে বরখাস্ত করার ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটা জানানো হবে বলেই খবর বিশ্ব ক্রিকেটের সর্বসময় নিয়ামক সংস্থার তরফে। 

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে খুব খারাপ ছন্দে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপপর্বের ৯ টি ম্যাচের মধ্যে ৭ টিতেই হেরেছে তাঁরা। মাত্র ২ টি ম্যাচে জিততে সক্ষম হয়েছে ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বচ্যাম্পিয়নরা। মাত্র ৪ পয়েন্ট নিয়ে গ্রপপর্বের ১০ দেশের লড়াইয়ে ন'নম্বরে থেকে অভিযান শেষ করেছে তারা। যার জেরে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) থেকেও ছিটকে গিয়েছে তাঁরা। এই অবস্থায় মাঠের টালমাটাল পরিস্থিতির সঙ্গে যোগ হল মাঠের বাইরের পরিস্থিতিও।

ঘটনাক্রমের সূত্রপাত হয় ভারতের বিরুদ্ধে ম্যাচের পর। যে ওয়াংখেড়ে ২০১১ সালে বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল তারা, সেখানেই ৩০২ রানের রেকর্ড ব্যবধানে লজ্জার হারের মুখে পড়তে হয় লঙ্কান ক্রিকেটারদের। যে হারের পরই শ্রীলঙ্কার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কার্যত সমালোচনার স্রোত বয়ে যেতে শুরু করেছিল লঙ্কান ক্রিকেট ভক্তদের মধ্যে। যার পরই সেদেশের সরকার হস্তক্ষেপ করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে। যারপর চলতে থাকা গোটা পরিস্থিতির মাঝে এবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করল আইসিসি।                                 

 

আরও পড়ুন- ফের শীর্ষে ডি কক, বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget