এক্সপ্লোর

Ind vs Eng, 2021: দূরবীন চোখে মাঠে অশ্বিনকে খুঁজছেন মেয়ে, দল নির্বাচনকে খোঁচা?

ওভাল টেস্টে ভারতের প্রথম একাদশে আর অশ্বিনকে খেলানোর জোরাল দাবি উঠেছিল। বিশেষ করে ওভাল বরাবর স্পিনারদের সাহায্য করে থাকে বলে অনেকেই মনে করেছিলেন ওভালে ভারতের প্রথম একাদশে অশ্বিন থাকছেনই।

ওভাল: ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসছে খুদে। পরনে ফ্লোরাল ফ্রক। সঙ্গে মানানসই ফ্লোরাল জ্যাকেট। হাতে দূরবীন। যা দিয়ে মাঠে কাউকে খুঁজছে। সেই দৃশ্যের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন খুদের মা। সঙ্গে ক্যাপশন, 'অশ্বিনকে খুঁজছে।'

এই পর্যন্ত ঠিকই আছে। কিন্তু চমকে উঠতে হয় যখন দেখা যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই মহিলা আর কেউ নন, স্বয়ং অশ্বিনের (R Ashwin) স্ত্রী প্রীতি। বৃহস্পতিবার যাঁর ট্যুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

ওভাল টেস্টে ভারতের প্রথম একাদশে আর অশ্বিনকে খেলানোর জোরাল দাবি উঠেছিল। বিশেষ করে ওভাল বরাবর স্পিনারদের সাহায্য করে থাকে বলে অনেকেই মনে করেছিলেন ওভালে ভারতের প্রথম একাদশে অশ্বিন থাকছেনই।

যদিও বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর টিম ম্যানেজমেন্ট সেই চিন্তাকে আমল দেননি। অশ্বিনকে বাইরে রেখেই নেমেছে ভারত। আর তার পরেই প্রীতির ট্যুইট। টেস্টে অনবদ্য রেকর্ডের মালিক অশ্বিনকে দূরবীনে করে খুঁজে দেখতে হচ্ছে। ট্যুইটটি ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই লিখেছেন, প্রীতি সঠিক ক্যাপশন দিয়েছেন। কারও কারও মতে, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট অশ্বিনকে কাজে লাগাতে ব্যর্থ।

চতুর্থ টেস্টে চোটের জন্য খেলছেন না ইশান্ত শর্মা ও মহম্মদ শামি। তাঁদের বদলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। কিন্তু স্থান হয়নি অভিজ্ঞ অফস্পিনারের। এরপরই সোশ্যাল মিডিয়ায় টিম ম্যানেজমেন্টকে প্রশ্নের মুখে ফেলেছেন সবাই। একজন লিখেছেন, 'খুব অবাক হলাম অশ্বিনকে প্রথম একাদশে না দেখে।' প্রাক্তন অজি তারকা ও কোচ টম মুডি ট্যুইটারে লিখেছেন, 'ভারতের প্রথম একাদশে অশ্বিনকে না দেখে অবাক হলাম। আমি মনে করি ২ স্পিনার ও ৩ পেসার নিয়েই খেলা উচিত ছিল। যা রুট করেছে।' বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হর্য ভোগলে তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমি আশা করব ভারতীয় দলের প্ল্যান কাজ করুক। কিন্তু প্রথম একাদশে অশ্বিনকে না দেখে আমি হতভম্ব।'

প্রথম টেস্টের পর ফের চতুর্থ টেস্টে দলে ফিরেছেন শার্দুল। অন্যদিকে গত বছর মেলবোর্ন টেস্টের পর ফের টেস্ট স্কোয়াডে ফিরেছেন উমেশ যাদব। অন্যদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেরা হয়েছিলেন অশ্বিন। টেস্টে বোলারদের তালিকায় এই মুহূর্তে ২ নম্বরে রয়েছেন তামিল এই স্পিনার। অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন ৪ নম্বরে। কিন্তু তা সত্ত্বেও পরপর ৪ টেস্টেই অশ্বিনকে ছাড়াই প্রথম একাদশ সাজানো হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার সাদা পোশাকের ক্রিকেটে নেমেছিলেন অশ্বিন। সেই ম্যাচেও দলের সেরা পারফর্মার ছিলেন তিনি। 

চতুর্থ টেস্টেও বাদ অশ্বিন, ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন সমর্থকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget