এক্সপ্লোর

IND vs ENG: ১২ বছর আগের অভিশাপ ভুলতে তুরুপের তাস অশ্বিনই, ভেঙে দিতে পারেন এক ঝাঁক রেকর্ড

R Aswhin: টেস্ট সিরিজে ভারতীয় স্পিন বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তামিলনাড়ুর অফস্পিনার আর অশ্বিন। যিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন একাধিক মাইলফলকের সামনে।

হায়দরাবাদ: প্রায় এক যুগ কেটে গিয়েছে। দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত (Team India)। ঘরের মাটিতে টানা ১৬টি টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।

দেশের মাটিতে ভারত শেষ টেস্ট সিরিজ হেরেছিল ১২ বছর আগে। ২০১২ সালে। সেবার ভারতকে তাদের মাটিতেই হারিয়ে গিয়েছিল ইংল্যান্ড (IND vs ENG)। গ্রেম সোয়ান ও মন্টি পানেসরের জোড়া স্পিন ফলায় বিদ্ধ হয়েছিল ভারত। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে হায়দরাবাদে, বৃহস্পতিবার থেকে।

টেস্ট সিরিজে ভারতীয় স্পিন বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তামিলনাড়ুর অফস্পিনার আর অশ্বিন (R Ashwin)। যিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন একাধিক মাইলফলকের সামনে।

আর ১০ উইকেট পেলেই টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট হয়ে যাবে অফস্পিনার অশ্বিনের। ভারতের দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব গড়বেন তিনি।

সব মিলিয়ে বিশ্বের নবম বোলার হিসাবে টেস্টে পাঁচশো উইকেট হবে অশ্বিনের। এই সিরিজে আর ১২ উইকেট নিলে তিনি হবেন প্রথম ভারতীয় বোলার, টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে যাঁর একশো উইকেট হবে।

আর ১৪ উইকেট নিলে অনিল কুম্বলের একটি রেকর্ড ভেঙে দেবেন অশ্বিন। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক হবেন অফস্পিনার। ভারতের মাটিতে টেস্টে কুম্বলের রয়েছে ৩৫০ উইকেট। ভারতের মাটিতে টেস্টে ৩৩৭ উইকেট রয়েছে অশ্বিনের। সব মিলিয়ে ৯৫ টেস্টে ৪৯০ উইকেট রয়েছে ৩৭ বছরের অফস্পিনারের। ৩৪ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন।

ইংল্যান্ডের টেস্ট দলের মাত্র দুই ক্রিকেটার এর আগে ভারতের মাটিতে টেস্ট খেলেছেন। জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ। বিপক্ষ শিবিরের এই অনভিজ্ঞতা কি সুবিধা দেবে ভারতকে? রোহিতের গলায় অবশ্য সতর্কতা। বলছেন, 'মার্ক উডও রয়েছে। টেস্ট না খেললেও ভারতে প্রচুর ক্রিকেট খেলেছে। আইপিএলে খেলেছে, ওয়ান ডে খেলেছে। তবে অন্যরাও রয়েছে। স্পিনাররা আছে। ওদের বোলিংকে উপেক্ষা করা যায় না। ওদের বোলিংয়ের সঙ্গে আমাদের ব্যাটিংয়ের এবং আমাদের বোলিংয়ের সঙ্গে ওদের ব্যাটিংয়ের ভাল লড়াই হবে।'           

আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget