এক্সপ্লোর

IND vs WI: স্পিনার হয়েও 'ডেথ ওভারে' দুর্দান্ত বোলিং, কোচ দ্রাবিড়কেই কৃতিত্ব দিচ্ছেন চাহাল

IND vs WI 1st ODI: ৪৫তম ওভার বল করতে এসেও কিন্তু এতটুকুও ঘাবড়ে যাননি যুজবেন্দ্র চাহাল। এর জন্য দলের কোচ, রাহুল দ্রাবিড়কেই কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় লেগ স্পিনার।

পোর্ট অফ স্পেন: কুইন্স পার্ক ওভালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিন রানে প্রথম ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজকে (IND vs WI 1st ODI) মাত দিয়ে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। বল হাতে ফের একবার ম্যাচে নিজের জাত চিনিয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।

বুমরা, শামিদের অনুপস্থিতিতে ভারতীয় দলে চাহালই সবচেয়ে অভিজ্ঞ বোলার। নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়েই বড় শট লাগাতে সক্ষম রভম্যান পাওয়েল এবং অর্ধশতরান করে ব্যাট করা সেট ব্রেন্ডন কিংকে সাজঘরে ফেরান তিনি। নির্ধারিত ১০ ওভার বল করে ৫৮ রান খরচ করে এই দুই উইকেট নিয়েছেন চাহাল। ৪৫তম ওভার বল করতে এসেও কিন্তু এতটুকুও ঘাবড়ে যাননি চাহাল। এর জন্য দলের কোচ, রাহুল দ্রাবিড়কেই (Rahul Dravid) কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় লেগ স্পিনার।

দ্রাবিড়ের ব্যাকিং

প্রথম ওয়ান ডে শেষে তিনি বলেন, 'কোচ সবসময় আমায় ব্যাক করেন। উনি আমায় নিজের দক্ষতাকে ব্যাক করতে বলেন এবং জানান যাই হয়ে যাক না কেন, দল সবসময় আমার পাশে আছে। যখন দলের কোচ এবং ম্যানেজমেন্ট কাউকে এতটা ব্যাক করে, এতটা ভরসা জোগায়, তখন সে সবসময়ই দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকে।'

আইপিএলের অভিজ্ঞতা

কোচ দ্রাবিড়ের ব্যাকিংয়ের পাশাপাশি আইপিএলে শেষের ওভারগুলিতে নিয়মিত বল করাও তাকে সাহায্য করেছে বলেই জানাচ্ছেন চাহাল। 'আইপিএল থেকে আমার বোলিংয়ে বদলটা আসে। কারণ ওখানে তো আমি অনেকসময়ই ১৬, ১৭, ১৮ নম্বর ওভার বল করে থাকি। সুতরাং, সেই অভিজ্ঞতাটা আমায় আত্মবিশ্বাস জুগিয়েছে। আমার ভূমিকাটা খুবই স্পষ্ট ছিল। আমায় ৪০ ওভারের পর দল দুই-তিন ওভার বল করতে বলেছিল। সুতরাং, সেই বুঝেই আমি আগে থেকেই অনুশীলন করেছিলাম এবং দলের বোলিং কোচের সঙ্গেও এই বিষয়ে কাজ করেছি।' 

আরও পড়ুন: এক ফ্রেমে দুই কিংবদন্তি, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget