এক্সপ্লোর

India Vs Australia : বিফলে ভারতের ঘূর্ণির সাঁড়াশি আক্রমণ, হেলায় ম্যাচ জিতে সিরিজে ভেসে থাকল অস্ট্রেলিয়া

Border- Gavaskar Trophy : ইনদওরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া জেতায় আপাতত সিরিজের ফল তাদের বিপক্ষে ১-২।

ইনদওর : হাতে ছিল যৎসামান্য পুঁজি। সেই সম্বলের ওপরই আস্থা রেখে ঘূর্ণির জোড়া ফলায় ছিল বেগ দেওয়ার পরিকল্পনা। কিন্তু তেমন কিছুই কার্যত হল না। মাত্র ১ উইকেট হারিয়েই হেলায় জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল অস্ট্রেলিয়া (Australia)। ৯ উইকেটে ম্যাচ জিতল তারা। পাশাপাশি প্রথম দুই টেস্টে হারের পর ইনদওরে সিরিজের তৃতীয় ম্যাচে জিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ভেসে রইল অজিরা। সিরিজের প্রথম দুটো টেস্টে হেরে এই টেস্টে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। যদিও ঘূর্ণি পিচে দুই ইনিংসেই ভারতীয় ব্যাটিং লাইন আপকে বিপাকে ফেলে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। 

তৃতীয় টেস্টের তৃতীয় দিনে জিততে মাত্র ৭৬ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। খেলার প্রথম ওভারেই রবিচন্দ্রন অশ্বিন উসমান খোয়াজাকে ফিরিয়ে মোক্ষম ধাক্কাও দিয়েছিলেন অজি শিবিরে। অশ্বিনের সঙ্গে অপর দিকে রবীন্দ্র জাদেজাকে বোলিংয়ে নামিয়ে জোড়া ফলার আক্রমণে গিয়েছিল ভারত। কিন্তু তাতেও কাজের কাজ আর কিছু হয়নি। ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের দাপুটে ব্যাটিংয়ে সহজেই জয়ের কড়ি জোগড় করে নেয় অজিরা। ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে।

খেলার প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলকে। মাত্র ১০৯ রানের মধ্যে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। জবাবে শুরুটা ভাল করলেও ভারতীয় বোলারদের দাপটের জেরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমে গিয়েছিল ১৬৩ রানে। দ্বিতীয় দিনের শুরুতে ভারতের বোলারদের দাপটের জেরে ম্যাচে ভারত দাপটে প্রত্যাবর্তন ঘটাতে পারে বলেও প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু তেমনটা তো হয়নি-ই বরং দ্বিতীয় ইনিংসেও স্পিনিং ট্র্যাকে ফের একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় ভারতীয় দলকে। 

চেতেশ্বর পূজারা ছাড়া সব ভারতীয় ব্যাটারই ব্যর্থ হন। ১৬৩ রানের মাথায় শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। যার জেরে টেস্ট তথা ম্যাচ জিততে মাত্র ৭৬ রান প্রয়োজন ছিল অজিদের। এক উইকেট খুইয়ে তারা সহজেই যা করে ফেলে। পাশাপাশি এই ম্যাচে জেতার জেরে আপাতত অজিদের বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির ফল ১-২। আমদাবাদে শেষ ম্যাচে হবে সিরিজের ফয়সালা। পাশাপাশি এই ম্যাচে জয়ের জেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। যে ফাইনালে স্থান পাকা করতে শেষ টেস্টে অজিদের হারাতেই হবে ভারতকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

 

আরও পড়ুন- শুক্রবার থেকেই অনুশীলনে নামতে চলেছে সিএসকে, উপস্থিত থাকবেন ধোনিও?

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget