এক্সপ্লোর

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪৫ রানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত

লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রথম প্রস্তুতি ভালই সারল ভারত। রবিবার ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ৪৫ রানে জিতে প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস সেরে রাখল মেন ইন ব্লু।

এদিন প্রথমে ব্যাট করে ১৮৯ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত ২৬ ওভারে ৩ উইকেট খুইয়ে ১২৯ রান তুলে নেয় বিরাট-বাহিনী। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে এই সময় ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮৪। অর্থাৎ, ভারত জিতল ৪৫ রানে।

ওভালে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ভারতের বোলারদের দাপটে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কিউয়িরা। লুক রঞ্চি (৬৬) ও জেমস নিশম (৪৬ অপরাজিত) ছাড়া আর কোনও ব্যাটসম্যানই বড় রান পাননি।

চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা মহম্মদ সামি এবং ভুবনেশ্বর কুমার তিনটি করে উইকেট দখল করেন। ২টি উইকেট নেন জাডেজা। রবিচন্দ্রণ অশ্বিন ও উমেশ যাদব নেন একটি করে উইকেট।

এই ম্যাচে সামি ও রবিচন্দ্রন অশ্বিনের ফিটনেস ও ফর্ম দেখে নেওয়াই ভারতের লক্ষ্য ছিল। সামির পাশাপাশি অশ্বিনও ভাল বল করেছেন। তিনি ৬ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন দুই ওপেনার শিখর ধবন ও অজিঙ্ক রাহানে। প্রথম উইকেটে ওঠে ৩০ রান। ৭ রানে রাহানে আউট হয়ে ফেরার পর তিনে নামেন অধিনায়ক বিরাট কোহলি।

এদিন সকলের নজর বিরাটের ওপর ছিল। সদ্যসমাপ্ত আইপিএলে তেমন একটা ফর্মে দেখা যায়নি কোহলিকে। কিন্তু, এদিন অপরাজিত অর্ধশতরান করে বিরাট বুঝিয়ে দেন, বড় টুর্নামেন্টের জন্য তিনি প্রস্তুত।

খেলা বন্ধ হওয়া পর্যন্ত তাঁর ৫৫ বলে অপরাজিত (৫২) দলকে বিরাট ভরসা যে দিতে সমর্থ হয়েছে, সেই বিষয়ে সন্দেহ নেই। শিখর ধবনও ফর্মে ফেরার ইঙ্গিত দেন। তিনি করেন ৪০। যদিও, প্রথমদিকে, তিনি জীবনদান পান। ব্যর্থ হন দীনেশ কার্তিক। ধোনি অপরাজিত থাকেন ১৭ রানে।

এই ম্যাচে দুটি দলেই ১৩ জন করে খেলছেন। তবে ব্যাট করছেন ১১ জন। জ্বরের জন্য যুবরাজ সিংহ এবং একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া রোহিত শর্মা খেলছেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget