এক্সপ্লোর

Sachin Tendulkar । স্যাচিন... স্যাচিন... গর্জন শুরু হয়েছিল কীভাবে, ফাঁস করলেন মাস্টার নিজেই

Indian Cricket Team: কোনও ক্রিকেটারকে নিয়ে আবেগের এরকম বিস্ফোরণ কখনও দেখা গিয়েছে বলে কারওরই মনে পড়ে না। যা হতো তিনি মাঠে নামলেই। হতো কেন, এখনও হয়।

মুম্বই: কোনও ক্রিকেটারকে নিয়ে আবেগের এরকম বিস্ফোরণ কখনও দেখা গিয়েছে বলে কারওরই মনে পড়ে না। যা হতো তিনি মাঠে নামলেই। হতো কেন, এখনও হয়। তাঁকে ভিআইপি বক্সে বসে থাকাকালীন টিভি ক্যামেরায় ধরলেও মাঠের গর্জনে কান পাতা দায় হয়ে যায়।

স্যাচিন... স্যাচিন...

তিনি, সচিন রমেশ তেন্ডুলকর (Sachin Tendulkar)। ক্রিকেট মাঠের কিংবদন্তি। আর মাঠের বাইরে মাটির মানুষ। যতদিন ক্রিকেট খেলেছেন, এক অদ্ভুত অভিজ্ঞতার অংশীদার হয়েছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। ওয়ান ডে কেরিয়ারের বেশিরভাগ সময়ই খেলেছেন ওপেনার হিসাবে। তবে টেস্টে তিনি ব্যাট করতে নামতেন চার নম্বরে। ভারতের (Team India) দুটি উইকেটের পতনের পর। আর তিনি যখন মাঠে প্রবেশ করতেন, গোটা গ্যালারি গর্জন করে উঠত। স্যাচিন... স্যাচিন... বোঝা দায় হয়ে যেত, ভারত কোনও উইকেট হারিয়েছে। এ যে জয়োল্লাস!

কিন্তু এই স্যাচিন... স্যাচিন... স্লোগান শুরু হয়েছিল কীভাবে। একটি সাক্ষাৎকারে সে কথা ফাঁস করেছেন মাস্টার ব্লাস্টার স্বয়ং। জানিয়েছেন, কীভাবে উৎপত্তি হয়েছিল বিশ্ববিখ্যাত স্লোগানের। সচিন বলেছেন, ‘শুরুটা করেছিলেন আমার মা। তখন আমি খুব ছোট। বছর পাঁচ-ছয় বয়স। আমাদের কমপ্লেক্সের সামনে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতাম। হুঁশই থাকত না যে, কখন সন্ধে নেমে গিয়েছে। সাড়ে সাতটা বাজলেই মা বেরিয়ে আসতেন। তারপর চিৎকার করতেন, স্যাচিন... স্যাচিন...। মা চাইতেন আমি বাড়ি ঢুকে যাই সন্ধে নামার আগে। আর আমি কিছুতেই খেলার মাঠ ছেড়ে বেরতে চাইতাম না। মনে হতো বন্ধুদের সঙ্গে আরও কিছুটা সময় কাটাই।’

তবে মজা করে এই কাহিনি শোনানের পর সচিন যোগ করেছেন, ‘মাঠে আমাকে দেখে যেটা হয়, সেটা ঈশ্বরের আশীর্বাদ। মাঠের আবহটা অবিশ্বাস্য হয়ে যায়।’

২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ার। সচিন খেলেছেন ২০০টি টেস্ট ম্যাচ, ৪৬৩টি ওয়ান ডে ম্যাচ। একটি টি-টোয়েন্টিও খেলেছেন সচিন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরি। ওয়ান ডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি। টেস্টে ৫১টি। ওয়ান ডে ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা কয়েক মাস আগেও বিশ্বরেকর্ড ছিল। তবে গত বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। কোহলির ঝুলিতে রয়েছে ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি। সচিন নিজে মনে করেন, তাঁর একশো সেঞ্চুরির রেকর্ড কেউ ভাঙলে সেটা পারেন কোহলিই।

আরও পড়ুন: Avishek Das: ফাইনালে ভারতের স্বপ্নভঙ্গ ঘটানো বাঙালি ক্রিকেটার ৪ বছর মাঠের বাইরে! ২২ গজে ফিরবেন কবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget