এক্সপ্লোর

IPL 2023: গিলের মাথাতেই কি ঠাঁই পাবে পাকাপাকি এই মরসুমের অরেঞ্জ ক্যাপ?

Subhman Gill Update: গিলের সামনে সুবর্ণ সুযোগ নিজের রান সংখ্যা আরও বাড়িয়ে নিয়ে অরেঞ্জ ক্যাপ চলতি মরসুমের জন্য় পাকাপাকিভাবে মাথায় তোলা।

কলকাতা: আইপিএলে অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে শীর্ষেই শুভমন গিল। রবিবার আইপিএল ফাইনালের মঞ্চে ব্যাট হাতে নামার সুযোগ পাননি গুজরাত টাইটান্সের ওপেনার। বৃষ্টির জন্য এক বলও খেলা সম্ভব হয়নি ম্যাচে। সোমবার ম্য়াচ করা সম্ভব হলে গিলের সামনে সুবর্ণ সুযোগ নিজের রান সংখ্যা আরও বাড়িয়ে নিয়ে অরেঞ্জ ক্যাপ চলতি মরসুমের জন্য় পাকাপাকিভাবে মাথায় তোলা। এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ৮৫১ রান ঝুলিতে পুরেছেন গিল। মুম্বইয়ের বিরুদ্ধে ১২৯ রানের ঝোড়ো শতরান হাঁকিয়ে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে উঠে গিয়েছিলেন তরুণ এই ভারতীয় ওপেনার। টপকে গিয়েছিলেন ফাফ ডু প্লেসিকে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রোটিয়া তারকা। 

৭০০ রানের গণ্ডি টপকে গিয়েছিলেন ডুপ্লেসি (Faf Du Plessis)। ১৪ ম্যাচে ৭৩০ রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের। ফাফের গড় চোখ ধাঁধানো ৫৬.১৫। গত শুক্রবার অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন শুভমন। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন গিল। এখনও পর্যন্ত মোট তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তরুণ। আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরির আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন গিল। আগামীকাল চেন্নাইয়ের বিরুদ্ধে আরও একটা শতরানের ইনিংস খেললে এক মরসুমে চারটি সেঞ্চুরি হাঁকানোর তালিকায় বিরাট ও বাটলারের সঙ্গে একই তালিকায় নাম লেখাবেন তিনি। ২০১৬ সালে আইপিএলে বিরাট ও গত বছর আইপিএলে বাটলার ৪টি করে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

১৪ ম্যাচে ৬২৫ রান করে চার নম্বরে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yasashvi Jaiswal)। একটি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি করেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার। অরেঞ্জ ক্যাপে দখলের তালিকায় লড়াইয়ে থাকা ব্যাটারদের মধ্যে পাঁচ নম্বরে রয়েছেন ডেভন কনওয়ে। চেন্নাই সুপার কিংসের ওপেনার ১৫ ম্যাচে ৬টি অর্ধশতরানের সুবাদে ৬২৫ রান করেছেন। রান সংখ্যা সমান হলেও যশস্বীর চেয়ে এক ধাপ পিছিয়ে কনওয়ে। যেহেতু স্ট্রাইক রেটে সামান্য পিছিয়ে তিনি। তবে গড়ের দিক থেকে অবশ্য এগিয়ে কনওয়ে। যশস্বীর সামনে আর সুযোগ নেই নিজের রান সংখ্যা বাড়ানোর। এবার তাই কনওয়ে আরও কিছুটা এগিয়ে যেতে পারবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget