এক্সপ্লোর

IPL Auction 2023: আইপিএলে ফিরতে চলেছেন স্টোকস! প্রকাশিত হল নিলামে নাম নথিভুক্ত করা খেলোয়াড়দের তালিকা

IPL Auction: আইপিএলের নিলামে ৪০৫জন খেলোয়াড় অংশ নিতে চলেছেন, যার মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন।

মুম্বই: আসন্ন ২৩ ডিসেম্বর কোচিতে আইপিএলের নিলাম (IPL Auction 2023) আয়োজিত হতে চলেছে বলে আগেই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছিল। এবার নিলামে অংশগ্রহণকরী খেলোয়াড়দের নামও প্রকাশ করে দেওয়া হল। আজ মঙ্গলবার, ১৩ ডিসেম্বরই আইপিএলের তরফে টুর্নামেন্টের নিলামে অংশগ্রহণকারী মোট ৪০৫জন খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

আইপিএলের বিবৃতি

লিগের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'কোচিতে ২৩ ডিসেম্বর আইপিএলের নিলামে অংশগ্রহণকারী ৪০৫জন খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করা হল। ৯৯১জন খেলোয়াড়ের তালিকা থেকে প্রাথমিকভাবে ১০টি দল মোট ৩৬৯জন খেলোয়াড়ের নাম বাছাই করে নিয়েছিল। তবে শেষ তালিকা তৈরি হওয়ার আগে আরও ৩৬ জন খেলোয়াড়ের নাম তালিকাভুক্ত করার জন্য দলগুলির তরফে অনুরোধ করা হয়। তাই মোট ৪০৫ খেলোয়াড়ের নাম নিলামে উঠতে চলেছে। এই ৪০৫ জনের মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। বিদেশিদের মধ্যে চারজন অ্যাসিসোয়েট দেশের খেলোয়াড়। মোট ১১৯ জন ক্যাপড (দেশের হয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা) ও ২৮২ জন আনক্যাপড খেলোয়াড় রয়েছেন।'

নিলামে স্টোকস, ময়ঙ্ক

১০টি দল সবমিলিয়ে সর্বাধিক ৮৭জন খেলোয়াড়কে দলে নিলামে দলে নিতে পারে, যার মধ্যে সর্বোচ্চ ৩০ জন বিদেশি। কলকাতা নাইট রাইডার্স দলে ১১ খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ রয়েছে। তবে কেকেআরের কাছে সবথেকে কম, মাত্র ৭.২ কোটি টাকা রয়েছে। অপরদিকে, দিল্লি ক্যাপিটালসের দলে আর মাত্র পাঁচজনকে নেওয়ার সুযোগ রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে সর্বাধিক ৪২.২৫ কোটি টাকা রয়েছে। তাদের দলে এখনও ১৩ জন খেলোয়াড়কে নেওয়ার সুযোগ আছে। খেলোয়াড়দের তালিকায় সবথেকে চমকপ্রদ নামগুলির মধ্যে অন্যতম হলেন ময়ঙ্ক আগরওয়াল, ক্যামেরিন গ্রিন, বেন স্টোকস (Ben Stokes)।

 

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস গতবারের আইপিএলে অংশগ্রহণ করেননি। তার আগের মরসুমেও মাঝপথেই দেশে ফিরেছিলেন তিনি। এবার ফের নিলামে নাম লিখিয়েছেন ইংরেজ অলরাউন্ডার। তাঁকে নিয়ে দর কষাকষি হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: রঞ্জিতে সচিন পুত্রের অভিষেক, কেমন খেললেন অর্জুন তেন্ডুলকর?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget