এক্সপ্লোর

IPL Final: ব্য়াট হাতে একাই লড়লেন সুন্দর, রশিকদের অনবদ্য় বোলিংয়ে অল্প রানেই আটকে গেল গুজরাত

Rasikh Salam Dar: দলে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড থাকলেও, তাঁদের ছাপিয়ে গিয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন রশিক সালাম দার। 

আমদাবাদ: আইপিএল ফাইনালে (IPL Final) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে গুজরাত টাইটান্সকে অল্প রানের মধ্যেই আটকে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টাইটান্সের হয়ে ব্যাট হাতে একাই কুম্ভ হয়ে লড়লেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), অর্ধশতরানও হাঁকালেন তিনি। তবে বল হাত আরসিবির হয়ে দলের ফাস্ট বোলার ত্রয়ী অনবদ্য বোলিং করে টাইটান্সদের মাত্র ১৫৫ রানেই বেঁধে রাখল। দলে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড থাকলেও, তাঁদের ছাপিয়ে গিয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন রশিক সালাম দার (Rasikh Salam Dar)। 

গুজরাত টাইটান্সের সবথেকে বড় ভরসা দলের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল। এই প্রথম তাঁরা কোনও দলের হয়ে এক মরশুমে দুই ব্যাটার হিসাবে ৭০০-র অধিক রান করেছেন। তবে এদিন দুইজনের কারুরই ব্যাট চলেনি। পরপর ওভারে ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউডের বলে সাই ও শুভমন যথাক্রমে ১২ ও ১০ রানে সাজঘরে ফেরেন। এখানেই শুরুতে ব্যাকফুটে চলে যায় টাইটান্সরা।   

নিশান্ত সিন্ধু ও জস বাটলার ইনিংস সামলানোর চেষ্টা করলেও, কাউকেই এদিন ছন্দে দেখায়নি। ক্রুণাল পাণ্ড্যর স্পিনজালে বাটলাররা বারংবার আটকে যাচ্ছিলেন, রানই হচ্ছিল না। শেষমেশ ক্রুণালের বলেই ১০০-র কম স্ট্রাইক রেট নিয়ে করা ১৯ রানের বাটলারের ইনিংস থামে। নিশান্ত সিন্ধুকে ২০ রানে আউট করেন রশিক সালাম। আর্শাদ খানকে পিঞ্চ হিটার হিসাবে আগে পাঠানো হয় এবং তিনি শুরুটা ভাল করেনও বটে, তবে তাঁকে ১৫ রানে ফেরান হ্যাজেলউড।

এমন পরিস্থিতিতে রান কার্যত আসছিলই না, প্রবল চাপে ছিল গুজরাত টাইটান্স। তবে এর মাঝেও অপরপ্রান্ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন ওয়াশিংটন সুন্দর। ৩৭ বলে তিনি এক লড়াকু অর্ধশতরান  পূরণ করেন। তবে দুর্ভাগ্যবশত কেউই সুন্দরকে অপরপ্রান্ত থেকে সাহায্য করতে পারেননি, পার্টনারশিপ গড়তে পারেননি। জেসন হোল্ডার, রশিদ খান, রাহুল তেওটিয়ারা কার্যত আসেন আর যান। তবে সুন্দর লড়াই চালিয়ে যান। তাঁর দৌলতেই মূলত কোনওক্রমে টাইটান্স ১৫০ রানের গণ্ডি পার করে।

আরও পড়ুন:- কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন?

আপাত দৃষ্টিতে এই রান এই মাঠে খুব বেশি নয়, তবে টাইটান্সের বিশ্বমানের বোলিং আক্রমণ এবং চ্যালেঞ্জিং পিচে কঠিন চ্যালেঞ্জকে জয় করে খেতাব জয়ের আশা বুনছে টাইটান্স সমর্থকরা।   

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Advertisement

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget