এক্সপ্লোর

ইশান্ত-প্রতিমার প্রেমকাহিনী শুরু বাস্কেটবলের কোর্ট থেকে

প্রতিমা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ইশান্তকে প্রথম দর্শনেই ভাল লাগে তাঁর

নয়াদিল্লি: ইশান্ত শর্মার জন্মদিন ছিল সোমবার। ৬ ফিট ৪ ইঞ্চি উচ্চতার ভারতীয় পেসার ৩১ বছর সম্পূর্ণ করলেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন ইশান্ত। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে। সেই বছরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম ওয়ান ডে। পরের বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে পদার্পণ দিল্লির পেসারের। আন্তর্জাতিক কেরিয়ারের মতো ইশান্তের প্রেমকাহিনীও বেশ চিত্তাকর্ষক। একেবারে চিত্রনাট্যের মতো। ২০১৬ সালের ১০ ডিসেম্বর ভারতের মহিলা বাস্কেটবলার প্রতিমা সিংহের সঙ্গে বিয়ে করেন ইশান্ত। পাঁচ বোনের মধ্যে সবচেয়ে ছোট প্রতিমা আন্তর্জাতিক স্তরেও দেশের প্রতিনিধিত্ব করেছেন। প্রতিমার বড় দিদি দিব্যা একবার ফাঁস করেছিলেন ইশান্তের সঙ্গে তাঁর বোনের পরিচয়পর্বের কথা। দিব্যা জানিয়েছিলেন, ২০১৩ সালে নয়াদিল্লিতে একটি বাস্কেটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন ইশান্ত। সেই ম্যাচে চোট পেয়ে কোর্টের বাইরে ছিলেন প্রতিমা। স্কোরারের দায়িত্ব পালন করতে হচ্ছিল তাঁকে। ইশান্ত তাঁকে দেখে বলেছিলেন, স্কোরার বেশ সুন্দরী! ভারতীয় পেসার তখন জানতেন না যে, প্রতিমা নিজে আন্তর্জাতিক স্তরের বাস্কেটবলার। ইশান্ত-প্রতিমার প্রেমকাহিনী শুরু বাস্কেটবলের কোর্ট থেকে সেই থেকে প্রতিমার সঙ্গে ইশান্তের কথাবার্তা শুরু। ঘনিষ্ঠতা তৈরি হতে দেরি হয়নি দুজনের। দিব্যা বলেছেন, ‘ইশান্ত সময় পেলেই প্রতিমার খেলা দেখতে আসত। এক বছর ধরে ওদের কথাবার্তা হতে থাকে এবং ঘনিষ্ঠতা বাড়ে।’ প্রতিমা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ইশান্তকে প্রথম দর্শনেই ভাল লাগে তাঁর। প্রথম আলাপের পর ইশান্ত তাঁর ম্যাচ দেখতে গিয়েছিলেন। অল্প কয়েকদিনের মধ্যেই দুজনে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। ২০১৬ সালে যে সম্পর্ক পরিণতি পায়। বিয়ে করেন দুই খেলার দুই তারকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget