এক্সপ্লোর

ISL News: খারিজ কেরলের আর্জি, সুনীল ছেত্রীর বিতর্কিত গোলের ম্যাচের রিপ্লে হচ্ছে না

Football News: আইএসএলের প্লে-অফে কেরল ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসি-র ম্যাচে চূড়ান্ত বিতর্কের সৃষ্টি হয়েছিল।

নয়াদিল্লি: ইন্ডিয়ান সুপার লিগে ধুন্ধুমার বাধে দিন কয়েক আগে। রেফারিং নিয়ে প্রবল ক্ষোভের জের পড়ে মাঠে। ম্যাচ চলাকালীন দলই তুলে নেয় কেরল ব্লাস্টার্স (Keral Blasters)। শাস্তিস্বরূপ তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি-কে (Bengaluru FC) সেমিফাইনালের টিকিট দেওয়া হয়।

আইএসএলের প্লে-অফে কেরল ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসি-র ম্যাচে চূড়ান্ত বিতর্কের সৃষ্টি হয়েছিল। যে বিতর্কের রেশ এখনও থামার লক্ষ্মণ নেই। কেরল ব্লাস্টার্সের অভিযোগ, তাদের ফুটবলাররা প্রস্তুত হওয়ার আগেই ফ্রি কিক থেকে তাদের বিরুদ্ধে গোল করেছিলেন বেঙ্গালুরুর সুনীল ছেত্রী। সেই ঘটনার প্রতিবাদে ম্যাচ চলাকালীন মাঠ থেকে দল তুলে নিয়েছিল কেরল ব্লাস্টার্স। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এর পরেই কেরল দলের তরফে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্লে অফ ম্যাচের রিপ্লের আবেদন করে। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এআইএফএফের তরফে। 

গত শুক্রবার কেরল ব্লাস্টার্স দল তাদের ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৎক্ষণাৎ দল তুলে নেয়। স্বাভাবিক ভাবেই ম্যাচে জয়ী ঘোষণা করা হয় বেঙ্গালুরু এফসিকে। রেফারি ক্রিস্টাল জোনস যে ভাবে সুনীল ছেত্রীকে ফ্রি কিক মারতে দেন, তার বিরুদ্ধে আবেদন জানানো হয়েছিল। সেই অভিযোগ প্রসঙ্গে এআইএফএফের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, কেরল ব্লাস্টার্সের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

ম্যাচের ৯৬ মিনিটে সুনীল ছেত্রীর বিতর্কিত ফ্রি কিক নিয়ে ক্ষোভে ফেটে পড়েন কেরল ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচ। তিনি দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। মাঠ ছাড়ার আগে রেফারির সঙ্গে তুমুল তর্কাতর্কি করতে দেখা যায় কেরল ব্লাস্টার্সের ফুটবলারদের। সব মিলিয়ে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেনজির ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ফুটবল।

সেমিফাইনালে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফ সি। 

শুক্রবার ম্যাচের শুরু থেকে ছিল বেঙ্গালুরুর দাপট। রয় কৃষ্ণ সোনার সুযোগ পেয়েও ফাঁকা গোলে হেড করে বল ঠেলতে ব্যর্থ হন। তবে কেরল ব্লাস্টার্স পরের দিকে পাল্টা লড়াই শুরু করে। বিশেষ করে সাহাল আব্দুল সামাদ পরিবর্ত হিসাবে মাঠে নামার পর। তবে বেঙ্গালুরুর রক্ষণভাগ কেরলের সব আক্রমণ প্রতিরোধ করে দেয়। 

সুনীল ছেত্রীর গোল নিয়ে বিতর্কের ঝড় ওঠে। কেরল দল তুলে নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন বেঙ্গালুরু এফসি-র অন্যতম মালিক, জেএসডব্লিউ-এর কর্ণধার পার্থ জিন্দল। তিনি লেখেন, 'সত্যি কেরল ব্লাস্টার্স? আপনারা চান ভারতীয় ফুটবলকে এভাবেই মনে রাখা হোক? আপনারা সত্যিই চান আপনাদের হাজার হাজার ভক্ত এই দলকে আর এই ম্যানেজারকে এভাবে মনে রাখুন? চূড়ান্ত হতাশাজনক। অনেক অভিনন্দন বেঙ্গালুরু এফসি'।

আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস মহিলা দলের ম্যাচ দেখতে মাঠে হাজির 'মহারাজ'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget