এক্সপ্লোর

IPL 2022: আইপিএলে জো রুট? চার বছর পর উঠতে পারেন নিলামে

IPL Auction News: শোনা যাচ্ছে, রুটের মতোই নিলাম নাম দিতে পারেন ইংরেজ পেসার মার্ক উড। তবে সমস্যা রয়েছে ইংল্যান্ডের আন্তর্জাতিক সূচি নিয়ে।

লন্ডন: চার বছর আগে ২০১৮ সালে শেষবার তিনি উঠেছিলেন নিলামের টেবিলে। কিন্তু অনেককে বিস্মিত করে দিয়েছিল নিলামের টেবিলে তাঁর ভাগ্য। আট ফ্র্যাঞ্চাইজির কেউই তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। অবিক্রিত থেকে গিয়েছিলেন।

সেই জো রুটকে (Joe Root) এবার কি আইপিএলে (IPL 2022) দেখা যাবে? সূত্রের খবর, আসন্ন নিলামে দেখা যেতে পারে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ককে।

চলতি অ্যাশেজের শেষ টেস্ট শুরু হয়েছে শুক্রবার থেকে। তবে অ্যাশেজের মাঝেই চর্চা শুরু হয়েছে আইপিএলের নিলাম নিয়ে। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি আইপিএল-এর মেগা নিলাম বসছে বেঙ্গালুরুতে। সেই কথাই মাথায় ঘুরছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের মাথাতেও। জো রুট ভারতের কোটিপতি লিগের নিলামে নাম দেওয়ার কথা ভাবতে শুরু করেছেন বলে খবর। আইপিএল খেলতে চান জো রুট।

জো রুটের আগে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক আইপিএল-এ ফেরার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এবার রুট বলেছেন, ‘জানি খুব বেশি সময় বাকি নেই নিলামের। কিন্তু আমার মাথায় অনেক কিছু ঘুরছে। টি-টোয়েন্টি খেলতে গিয়ে টেস্ট খেলায় কোনও নেতিবাচক প্রভাব পড়বে না তো? সেটা যদি মনে হয় পড়বে না তা হলে নিলামে নাম দেব। তবে এমন কিছুই করব না যাতে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলার ক্ষতি হবে। আমার কাছে এটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ।’

শোনা যাচ্ছে, রুটের মতোই নিলাম নাম দিতে পারেন ইংরেজ পেসার মার্ক উড। তবে সমস্যা রয়েছে ইংল্যান্ডের আন্তর্জাতিক সূচি নিয়ে। ২ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। তার আগে জো রুটকে জাতীয় শিবিরে যোগ দিতে হবে। অর্থাৎ যে দলই তাঁকে কিনুক না কেন, আইপিএলের শেষ লগ্নে তাঁকে পাওয়া যাবে না।

আরও পড়ুন: করোনার ধাক্কায় বেসামাল আইএসএলে নতুন পয়েন্ট পদ্ধতির ভাবনা

এ বারের আইপিএল-এ দশটি দল অংশ নেবে। আমদাবাদ এবং লখনউ থেকে দু’টি দল যোগ দেবে। সেই দলগুলি নিলামের আগে তিন জন করে ক্রিকেটারকে দলে নিতে পারবে। ২২ জানুয়ারির মধ্যে সেই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের আগেই নিজেকে আইপিএল নিলামে তুলতে চান জো রুট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget