এক্সপ্লোর

Kane Williamson Covid Positive: করোনা আক্রান্ত কেন উইলিয়ামসন, ল্য়াথামের নেতৃত্বে মাঠে নামল কিউয়িরা

Kane Williamson: শুক্রবার থেকেই ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামল নিউজিল্য়ান্ড শিবির। তার আগেই উইলিয়ামসনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাই দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়েছেন তিনি।

ট্রেন্ট ব্রিজ: আইপিএল ভাল যায়নি। ব্য়াটে রান পাননি। ইংল্য়ান্ডের (England) বিরুদ্ধে প্রথম টেস্টেও ব্যর্থতাই সঙ্গী। দলও হেরেছে। এবার আরও খারাপ খবর এল কেন উইলিয়ামসনের (Kane Williamson) জন্য। করোনা আক্রান্ত (Covid 19) হলেন কিউয়ি তারকা ক্রিকেটার। শুক্রবার থেকেই ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামল নিউজিল্য়ান্ড শিবির। তার আগেই উইলিয়ামসনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাই দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়েছেন তিনি। এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন কেন। তাঁর বদলে টম ল্য়াথাম নটিংহ্যাম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন।

প্রথম টেস্টে কেন উইলিয়ামসনের নেতৃত্বেই হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। নিয়ম অনুযায়ী গতকাল আরটিপিসিআর টেস্ট হয় প্রত্যেক ক্রিকেটারের। সেখানেই কেনের রিপোর্ট পজিটিভ আসে। যদিও দলের আর কারও কোভিড রিপোর্ট পজিটিভ আসেনি।

এদিন থেকে শুরু হল ইংল্য়ান্ড বনাম নিউজিল্য়ান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জিতে গিয়েছিল বেন স্টোকসের দল। দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। অন্যদিকে ল্যাথামের নেতৃত্বে কিউয়ি একাদশে তিনটে বদল করা হয়েছে। ম্যাট হেনরি ফিরে এসেছেন আজাজ পটেলের বদলে। মিচেল ব্রেসওয়েল ফিরে এসেছেন কলিন ডি গ্র্যান্ডহোমের বদলি হিসেবে ও কেন উইলিয়ামসনের বদলে দলে এসেছেন হেনরি নিকোলস। 

নজির গড়েছিলেন রুট

প্রথম টেস্ট খেলতে নেমে নজির গড়েছিলেন জো রুট। নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যর্থতার দায় কাঁধে নিয়ে। দল হারছিল। তিনি নিজেও ফর্মে ছিলেন না। কিন্তু শুধুমাত্র ব্যাটার হিসেবে মাঠে ফিরতেই জ্বলে উঠলেন জো রুট। নিউজিল্য়ান্ডের (New Zeland) বিরুদ্ধে লর্ডস টেস্টে শতরান হাঁকিয়ে দলকে জেতালেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। শুধু তাইই নয়। রেকর্ডও গড়লেন। টেস্টে ১০ হাজার রান সংগ্রহকারীর তালিকায় ঢুকে পড়লেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। রান তাড়া করতে নেমে ১১৫ রানে অপরাজিত থাকলেন রুট। স্যার অ্য়ালেস্টার কুকের পর দ্বিতীয় ইংরেজ ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মালিক হলেন জো রুট। 

আরও পড়ুন: রান নিতে গিয়ে ছুড়লেন ব্য়াট, মাঠেই লুটোপুটি খেলেন পন্থ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget