এক্সপ্লোর

Deepika Padukone Called Lakshya Sen: অলিম্পিক্সের মাঝেই বাবার ছাত্রকে ফোন দীপিকা পাড়ুকোনের, কী বলেছিলেন অভিনেত্রী?

Lakshya Sen and Deepika Padukone: লক্ষ্যর সঙ্গে আরও একটি সম্পর্ক রয়েছে দীপিকার। কারণ, লক্ষ্যর কোচ প্রকাশ পাড়ুকোন, দীপিকার বাবা।

মুম্বই: তিনি ব্যাডমিন্টনের বিরাট কোহলি হতে চান, সাফ জানিয়ে দিয়েছেন লক্ষ্য সেন (Lakshya Sen)। প্যারিস অলিম্পিক্সে অল্পের জন্য পদক জয়ের সুযোগ হারান ভারতীয় শাটলার। সেমিফাইনালে পরাজয়ের পর ব্রোঞ্জ জয়ের ম্যাচেও হার মানতে হয় ভারতীয় তরুণকে। তবে হাল ছাড়তে নারাজ লক্ষ্য। পাশাপাশি জানালেন, প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) পরাজয়ের পর বিশেষ একজনের ফোন পেয়েছিলেন তিনি।

কে ফোন করেছিলেন লক্ষ্য সেনকে? 

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বলিউডের অভিনেত্রী ফোন করেছিলেন লক্ষ্যকে। লক্ষ্যর সঙ্গে আরও একটি সম্পর্ক রয়েছে দীপিকার। কারণ, লক্ষ্যর কোচ প্রকাশ পাড়ুকোন, দীপিকার বাবা। কী কথা হয়েছিল দীপিকার সঙ্গে?

লক্ষ্য বলেছেন, 'ওঁরা খুব উৎসাহ দেন, পাশে থাকেন। ব্রোঞ্জ ম্যাচে হেরে যাওয়ার পরেও উনি ফোন করেছিলেন। বলেছিলেন, সব ঠিক আছে। চিন্তা কোরো না। তুমি দারুণ খেলেছো।'

যদিও লক্ষ্যর পরাজয়ের পর বোমা ফাটিয়েছিলেন প্রকাশ পাড়ুকোন। বলেছিলেন, বড় ম্যাচ জেতার জন্য যে নাছোড় মানসিকতা দরকার, সেই আগ্রাসনের, সংকল্পের যেন কোথাও অভাব রয়েছে। ভারতীয় শাটলাররা কোথায় পিছিয়ে পড়ছেন, সেটাও জানিয়েছিলেন প্রকাশ।

তবে গুরুকে নিয়ে কোনও খারাপ অনুভূতি পুষে রাখেননি লক্ষ্য। বলেছেন, 'প্রকাশ স্যর আমার বাবার মতো। উনি আমার অভিভাবক। উনি যা পরামর্শ দেন, মেনে চলি। ভবিষ্যতে পরিশ্রম আরও বাড়াব।'

প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে লক্ষ্য হেরে যান ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে। সেই সময় ভেঙে পড়েছিলেন ভারতীয় শাটলার। সেই সময়কার পরিস্থিতি নিয়ে লক্ষ্য বলেছেন, 'সেমিফাইনালের পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। অলিম্পিক্সে দেশকে পদক এনে দিতে না পারার যন্ত্রণা ভুলতে আমার বেশ সময় লেগেছিল। আমি জানতাম ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি সেই ভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। এখন আমি উপলব্ধি করেছি যে, ওই ম্যাচে কোন কোন জায়গায় আরও উন্নতি করতে পারতাম।'

অলিম্পিক্স শেষ হতেই ভারতীয় শাটলারদের সমালোচনা করেছিলেন গুরু প্রকাশ পাড়ুকোন। বলেছিলেন, 'তোমরা যা চাইছ, সবই দেওয়া হচ্ছে। এবার একটু দায়বদ্ধতা দেখাও।' যদিও লক্ষ্য বলেছেন, 'ম্যাচের পর প্রকাশ ও বিমল স্যরের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছিল। কোন কোন জায়গায় আরও উন্নতি প্রয়োজন ওঁরা বুঝিয়ে বলেছিলেন।'

আরও পড়ুন: ফের বিরল দৃশ্য কলকাতায়, মাঠের শত্রুতা ভুলে ন্যায়বিচারের দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget