এক্সপ্লোর

Tim Southee: ব্যাট হাতে কীর্তি সাউদির, ধরে ফেললেন ধোনিকে, সামনে এবার কিংবদন্তি ভিভ

Batting Record: তাঁর বলের স্যুইং সামলাতে হিমশিম খান বিশ্বের তাবড় ব্যাটাররা। নিউজিল্যান্ডের পেসার সেই টিম সাউদি (Tim Southee) এবার ব্যাট হাতে গড়ে ফেললেন কীর্তি।

ওয়েলিংটন: তাঁর বলের স্যুইং সামলাতে হিমশিম খান বিশ্বের তাবড় ব্যাটাররা। নিউজিল্যান্ডের পেসার সেই টিম সাউদি (Tim Southee) এবার ব্যাট হাতে গড়ে ফেললেন কীর্তি। টেস্ট ক্রিকেটে ছক্কা মারার নিরিখে ধরে ফেললেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। সাউদির সামনে এবার আর এক কিংবদন্তি। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস (Viv Richards)।

নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি সে দেশের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন। তবে এ বার তিনি ব্যাট হাতে অনন্য নজির গড়ে ফেললেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং রেকর্ড স্পর্শ করে ফেললেন। টিম সাউদি ব্যাট হাতে বিগ হিটার হিসেবে পরিচিত। শনিবার দ্বিতীয় দিনের শেষে তিনি ১৮ বলে ২৩ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর ছোট্ট এই ইনিংসে তিনি দু'টি ছক্কা হাঁকান।

টেস্ট কেরিয়ারে মোট ৭৮টি ছক্কা মারা হয়ে গেল সাউদির। ধোনিকে স্পর্শ করেন টিম সাউদি। টেস্ট ক্রিকেটে তিনি ধোনির সমান ছক্কা হাঁকিয়ে ফেললেন। এখন কেভিন পিটারসেন এবং ম্যাথু হেডেনের নজির স্পর্শ করার অপেক্ষায়। কেভিন পিটারসেন টেস্ট কেরিয়ারে মোট ৮১টি ছক্কা হাঁকিয়েছেন। আর ম্যাথু হেডেন মেরেছেন ৮২টি ছক্কা। আর সাউদি যদি তাঁর ছক্কা হাঁকানোর দৌড় যালিয়ে যান, তবে তিনি খুব শীঘ্রই টপকে যেতে পারেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসকেও। টেস্টে ভিভের মারা মোট ছক্কার সংখ্যা ৮৪টি।

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের সময়ে আচমকাই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তার আগে তিনি মোট ৯০টি টেস্ট খেলেছিলেন। ৬টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরি সহ ৩৮.০৯ গড়ে ৪৮৭৬ রান করেছিলেন এবং সর্বোচ্চ ২২৪ রান করেছিলেন। অন্য দিকে টিম সাউদি পাঁচটি হাফ সেঞ্চুরি সহ ১৫.৯৪ গড়ে ১৮৯৮ রান করেছেন। এবং অপরাজিত ৭৭ রান তাঁর সর্বোচ্চ স্কোর। 

সাউদির প্রতিপক্ষ অধিনায়ক বেন স্টোকস সম্প্রতি নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালামকে ছক্কার নিরিখে টপকে গিয়েছেন। গড়ে ফেলেছেন নয়া রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন বেন স্টোকসের ঝুলিতে। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে স্টোকস ১০৯টি ছক্কা মারার নজির গড়েন। ম্যাকালামের ছিল ১০৭টি ছক্কার নজির। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে টিম সাউদি তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন। প্রাক্তন অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস (৮৭টি ছক্কা) এবং ম্যাকালামের পরে তিনি রয়েছেন। সাউদি টপকে যেতে পারেন কেয়ার্নসকেও।

আরও পড়ুন: স্লেজিং করে ধোনির ধমক খেয়েছিলেন ইশান্ত, ফাঁস করলেন পাক তারকা ক্রিকেটার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget