এক্সপ্লোর

কপিল, ইমরানের ধারেকাছে নেই হার্দিক, বিশ্বমানের ক্রিকেটার হতে গেলে ওকে আরও ঘাম ঝরাতে হবে, বললেন রজ্জাক

সামগ্রিক ভাবে ক্রিকেটের মানের পতন হয়েছে বলে দাবি রজ্জাকের। তিনি বলেছেন, বর্তমান সময়ের পেসারদের সামনে আগের মতো সমান চাপ টের পাওয়া যায় না। সব মিলিয়ে খারাপ সময় যাচ্ছে বিশ্ব ক্রিকেটের।

নয়াদিল্লি: হার্দিক পান্ড্য ভাল, তবে আরও ভাল অলরাউন্ডার হতে পারে। কিন্তু কখনই কপিল দেব, ইমরান খানের সমগোত্রীয় নয়। বিশ্বমানের ক্রিকেটার হতে গেলে ওকে আরও ঘাম ঝরাতে হবে। বললেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুর রজ্জাক। ২০১৬য় ভারতের হয়ে আত্মপ্রকাশ হয়েছিল হার্দিকের। প্রায়ই তাঁর তুলনা টানা হয় কপিলের সঙ্গে। যদিও এটা বাড়াবাড়ি বলে মনে করেন রজ্জাক। পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ২৬৫টি একদিনের ম্যাচ, ৩২টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা রজ্জাকের মতে, সবটাই কঠিন পরিশ্রমের ব্যাপার। খেলার পিছনে যথেষ্ট সময় না দিলে একটা দূরত্ব তৈরি হয়। ওকে শারীরিক, মানসিক ভাবে আরও ভাল তৈরি হতে হবে। ইদানিং বেশ চোট-আঘাতে ভুগছে (গত বছর পিঠে সার্জারি করতে হয়েছে)। আসলে প্রচুর পয়সা হাতে এসে গেলে আরাম করার প্রবণতা তৈরি হয়। প্রত্যেক খেলোয়াড়ের এটা হয়। মহম্মদ আমির বেশি না খাটায় পারফর্ম্যান্স খারাপ হয়েছে। এরপরই রজ্জাক বলে বসেন, কপিল দেব, ইমরান খান সর্বকালের সেরা অলরাউন্ডার। হার্দিক ওদের ধারেকাছে কোথাও নেই। আমিও অলরাউন্ডার ছিলাম, কিন্তু সেজন্য আমি ইমরান ভাইয়ের সঙ্গে নিশ্চয়ই নিজের তুলনা করব না। কপিল পাজি, ইমরান ভাই অন্য স্তরের। রজ্জাক যশপ্রীত বুমরাকে তাঁর সময়ের ফাস্ট বোলারদের কাছে ‘বাচ্চা’ বলায়ও বেশ শোরগোল হয়েছিল। যদিও ২০১৬-য় ভারতের হয়ে খেলা শুরু করে সব ধরনের ফর্ম্যাটে ব্যাটসম্যানের ত্রাস হয়ে উঠেছেন বুমরা। রজ্জাকের দাবি, তাঁর মন্তব্যের ভুল মানে করা হয়েছে। তিনি বলেছেন, বুমরার বিরুদ্ধে আমার ব্যক্তিগত আক্রোশ নেই। শুধু গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রাম, কার্টলি অ্যামব্রোজ, শোয়েব আখতারদের সঙ্গে তুলনা করেছি। ওদের সামনাসামনি হওয়াটা অনেক শক্ত ছিল। ও বিশ্বমানের বোলার হয়ে উঠতে চলেছে। কিন্তু আমাদের সময়ের বোলাররা অনেক বেশি উঁচু মানের ছিল। খুব বেশি লোক এ নিয়ে তর্ক করতে পারবে না। সামগ্রিক ভাবে ক্রিকেটের মানের পতন হয়েছে বলে দাবি রজ্জাকের। তিনি বলেছেন, বর্তমান সময়ের পেসারদের সামনে আগের মতো সমান চাপ টের পাওয়া যায় না। সব মিলিয়ে খারাপ সময় যাচ্ছে বিশ্ব ক্রিকেটের। ১০-১৫ বছর আগের মতো বিশ্ব মানের ক্রিকেটার তৈরি হচ্ছে না। তেন্ডুলকর, জাহির, সহবাগ, গাঙ্গুলিরা একই টিমে ছিল। যে কোনও দলে ওদের জায়গা পাকা থাকত। হয়তো অতিরিক্ত টি২০ ক্রিকেট অবনমনের কারণ।

সেরা শিরোনাম

Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget