এক্সপ্লোর

Pele Demise: সম্রাট-হীন ফুটবল, চির ঘুমের দেশে পেলে

Pele: মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। এ দিন পেলের ম্যানেজার জো ফ্রাগা খবরটি জানান। 

রিও দে জেনেইরো: ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চিরতরে ঘুমের দেশে ফুটবল সম্রাট পেলে। আর পারলেন না জিততে, জীবনের ম্যাচে পরাজিত হতে হল তাঁকে। শেষ হল দীর্ঘদিনের লড়াই। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ১২.৩০ নাগাদ ব্রাজিলের (Brazil) সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে (Hospital Albert Einstein Sao Paulo) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। এ দিন পেলের ম্যানেজার জো ফ্রাগা খবরটি জানান। 

দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি তিনি। মাঝে মধ্যেই শোনা যাচ্ছিল নানারকম খবর। তাঁর মৃত্যু নিয়ে গুজবও ছড়ায়। তবু ভক্তরা প্রার্থনা করে যাচ্ছিল।  তবে শেষ পর্যন্ত জীবনের মাঠ থেকে বিদায় নিলেন ফুটবল সম্রাট পেলে (Pele)।

সম্প্রতি তাঁর সঙ্গে প্রায় এক মাস হাসপাতালে কাটানোর পর পেলের এক কন্যা সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি পোস্ট করেন। যা দেখে উদ্বেগ আরও বেড়ে গিয়েছিল গতকালই। আজ সমস্ত আশঙ্কা সত্যি করে খবর প্রকাশ্যে এল। 

পেলের কন্যা কেলি নাচিমেন্তো (Kelly Cristina Nascimento) লিখেছিলেন, তিনি ও তাঁর পরিবার 'দুঃখিত আর হতাশ। যা জানাজানি হতেই নতুন করে উদ্বেগ তৈরি হয় ফুটবলপ্রেমীদের মনে। ৮২ বছরের কিংবদন্তি সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। শেষ কয়েকদিন চিকিৎসায় ঠিকমতো সাড়াও দিচ্ছিলেন না পেলে। কয়েকদিন আগে তাঁর কন্যা জানিয়েছিলেন, তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন তারকা কিডনির সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের চিকিৎসাধীন। পাশাপাশি ক্যান্সার আক্রান্তও পেলে। রয়েছে হৃদযন্ত্রের সমস্যা। ২৯ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে।

পেলেই একমাত্র ফুটবলার যিনি ৩টি বিশ্বকাপ জিতেছেন। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জয় পেলের। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭টি গোল করেছেন ফুটবল সম্রাট। ক্লাব ও দেশের হয়ে ১ হাজার ৩৬৩টি ম্যাচে ১ হাজার ২৮৩টি গোল। সব মহাদেশের ফুটবলভক্তরা বুঁদ হতেন পেলের পায়ের জাদুতে। ফুটবলভক্তরা তাঁকে ডাকেন 'ব্ল্যাক পার্ল' নামে। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের ত্রেস কোরাকোয়েস শহরে জন্ম। জন্মের পর বাবা-মা নাম রাখেন এডসন অ্যারিন্টো ডো নাসিমেন্টো'। 

আরও পড়ুন: Gautam Gambhir: বিশ্বকাপের বছরে ওয়ান ডে ম্যাচ এড়িয়ে যাওয়া উচিত নয় কোহলি-রোহিতের, মত গম্ভীরের

সেরা শিরোনাম

West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Gambhir On Samson: সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় বিতর্কের ঝড়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ অল আউট হয়ে গম্ভীর বললেন...
সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় বিতর্কের ঝড়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ অল আউট হয়ে গম্ভীর বললেন...
FIFA World Cup 2026: স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget