এক্সপ্লোর

Modi Gets Messi Jersey: উপহার হিসাবে বিশ্বজয়ী লিওনেল মেসির জার্সি পেলেন নরেন্দ্র মোদি

Narendra Modi: ১৮ ডিসেম্বর আর্জেন্তিনার বিশ্বজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় আর্জেন্তিনাকে শুভেচ্ছ জানিয়েছিলেন।

নয়াদিল্লি: ডিসেম্বরের ১৮ তারিখ কাতারে আর্জেন্তাইন তারকা ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ হয়। মেসির নেতৃত্বেই তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় লা আলবিসেলেস্তে (Argentina Football Team)। লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টিতে জয় পান মেসিরা। মেসির বিশ্বজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) সোশ্যাল মিডিয়ায় আর্জেন্তিনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার তাঁর জন্য নিজের জার্সি পাঠালেন আর্জেন্তিনা অধিনায়ক মেসি।

আর্জেন্তিনার বিশ্বজয়ের পর মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'এই ম্যাচটা সর্বকালের অন্যতম সেরা ম্যাচ হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্তিনাকে অনেক শুভেচ্ছা। গোটা টুর্নামেন্ট জুড়েই ওরা দুর্দান্ত ফুটবল খেলেছে। ভারতের কোটি কোটি আর্জেন্তিনা ও মেসিভক্তের জন্য আজকরে দিনটা খুবই আনন্দের।' বর্তমানে বেঙ্গালুরুতে এনার্জি উইক চলছে। সেখানেই এনার্জি কোম্পানির প্রধান, পাবলো গঞ্জালেস প্রধানমন্ত্রীকে উপহারস্বরূপ মেসির জার্সি দেন। 

 

নিখোঁজ চেলসি প্রাক্তনী

৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প (Turkey Earthquake), তাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল একের পর এক বাড়িঘর। তুরস্ক এং উত্তর-পশ্চিম সিরিয়া বর্তমানে যেন মৃত্যপুরী। ইতিমধ্যেই খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৩,৮০০ ছাড়িয়েছে। ধ্বংস্তূপের তলায় এখনও হাজার হাজার মানুষ। সেই তালিকায় রয়েছেন ঘানার তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু (Christian Atsu)। 

চেলসি এবং নিউক্যাসল ইউনাইটেডের হয়ে অতীতে খেলার সুবাদে প্রিমিয়ার লিগ অনুরাগীদের কাছে আতসু একজন পরিচিত মুখ। বর্তমানে তিনি তুরস্কের হাতায়স্পরে খেলেন। খবর অনুযায়ী আতসুও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন। ২৪ ঘণ্টা পরও খোঁজ মেলেনি তাঁর। স্বাভাবিক আতসুর পরিস্থিতি নিয়ে ফুটবলবিশ্বের বাড়ছে উদ্বেগ। অবশ্য আরেক রিপোর্টে দাবি করা হচ্ছে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁকে অবশেষে পাওয়া গিয়েছে। তাঁর ডান পায়ে চোট রয়েছে এবং নিঃশ্বাস নিতেও তাঁর সমস্যা হচ্ছে বলে খবর। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার ভোরে ৭.৯ মাত্রার ভূমিকম্পটি উভয় দেশে অনুভূত হয়। সেই ধাক্কায় বিশাল বিশাল বহুতল ধসে পড়ে। ধ্বংস হয়ে যায় হাসপাতাল। হাজারো মানুষ ছাপা পড়ে যান।  গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাপমাত্রা রাতারাতি হিমাঙ্কের কাছাকাছি নেমে গিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা গৃহহীনদের অবস্থা আরও খারাপ করেছে আবহাওয়া । যাঁরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন, তাঁদের অবস্থা আরও ভয়াবহ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেকেই ঠান্ডার কামড়ে প্রাণ হারিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল ঠান্ডায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজও। মৃতের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে কেউ জানে না !

আরও পড়ুন: কবে শুরু মহিলাদের আইপিএল? দিনক্ষণ জানালেন আইপিএল চেয়ারম্যান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget