এক্সপ্লোর

Rishabh Pant Update: টেস্ট খেলার ফাঁকেই মায়ের জন্য কী উপহার পাঠালেন ঋষভ?

Ind vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই এই দিনটি ভোলেননি ঋষভ পন্থ। আর ভোলেননি বলেই, আবেগপূর্ণ বার্তা লিখলেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে যা ভাইরাল হয়ে গিয়েছে।

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (Ind vs SA) দ্বিতীয় টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই এই দিনটি ভোলেননি ঋষভ পন্থ (Rishabh Pant)। আর ভোলেননি বলেই, আবেগপূর্ণ বার্তা লিখলেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে যা ভাইরাল হয়ে গিয়েছে।

মঙ্গলবার, ৪ জানুয়ারি ঋষভের মায়ের জন্মদিন। বাড়িতে থাকলে এই দিনটি ধুমধাম করে পালন করেন। কিন্তু এবার ৪ জানুয়ারি তাঁর মা যখন দিল্লিতে, ঋষভ রয়েছেন কয়েকশো কিলোমিটার দূরে, দক্ষিণ আফ্রিকায়। তাই মায়ের সঙ্গে দিনটি উদযাপন করতে পারলেন না তরুণ উইকেটকিপার-ব্যাটার। তাই সকালবেলাই তিনি আবেগঘন পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

ঋষভ লিখেছেন, 'আমার সমস্ত শক্তির উৎস, আমার মেরুদণ্ড, আমার স্তম্ভ, জন্মদিনের অনেক শুভেচ্ছা মা। সবসময় খুশি থাকো, সুস্থ থাকো। আমাদের জন্য যা কিছু করেছো তার জন্য ধন্যবাদ'। সঙ্গে মায়ের একটি ছবিও পোস্ট করেন ঋষভ। যে ছবিতে দেখা যাচ্ছে, কেক কাটছেন তাঁর মা।

এদিকে দ্বিতীয় টেস্টে লড়াইয়ে ফিরল ভারত। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে পরপর তিন উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফেরালেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। লাঞ্চের সময় প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০২/৪। ভারতের চেয়ে এখনও একশো রানে পিছিয়ে প্রোটিয়ারা।

প্রথম ইনিংসে ভারতের ২০২ রানের জবাবে সোমবার, ম্যাচের প্রথম দিন খেলা শেষ হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩৫/১। ক্রিজে ছিলেন ডিন এলগার ও কিগান পিটারসেন। মঙ্গলবার শুরুটা ভাল হয়েছিল দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে ফেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এলগার ও পিটারসেন। এলগারকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কাটা দেন মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুর। যিনি টেস্ট দলে এখনও নিয়মিত নন। তাঁর বলে ২৮ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এলগার।

প্রোটিয়া শিবিরে জোর ধাক্কা শার্দুলের, লড়াইয়ে ফিরল ভারত

৪ ওভার পরে ফের প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন শার্দুল। এবার তাঁর শিকার পিটারসেন। যিনি হাফসেঞ্চুরি করে ক্রিজে জাঁকিয়ে বসেছিলেন। ১১৮ বলে ৬২ রান করে ময়ঙ্ক অগ্রবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পিটারসেন। লাঞ্চের আগে র‌্যাসি ফান ডার ডাসেনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে ফের জোরাল ধাক্কা দেন শার্দুল। ১৭ বলে মাত্র ১ রান করে ফেরেন ডাসেন। লাঞ্চে ভারত এগিয়ে একশো রানে। দক্ষিণ আফ্রিকার হাতে এখনও ৬ উইকেট রয়েছে। পরের কয়েক ঘণ্টায় নির্ধারিত হয়ে যাবে যে, দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে, নাকি ভারতের প্রথম ইনিংসের স্কোরের আগেই শেষ হয়ে যাবে প্রোটিয়াদের প্রথম ইনিংস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget